রায়পুরা প্রতিনিধি :
নরসিংদী টু রায়পুরা সড়কের খানাবাড়ি স্টেশন সংলগ্ন এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একটি সিএনজি চালিত অটোতে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে।
রবিবার (১০ মে) দুপুরে ০১:০৫ মিনিটে দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, চলন্ত অবস্থায় অটোরিকশাটির গ্যাস সিলিন্ডার হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হয়। মুহূর্তের মধ্যেই গাড়িটিতে আগুন ছড়িয়ে পড়ে এবং পুরো সিএনজি চালিত অটোতে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। এ সময় গাড়িতে থাকা ৫ জনের মধ্যে ৪ জন যাত্রী গুরুতর আহত হয়। স্থানীয় জনগণ দ্রুত আহত ব্যক্তিদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান। তবে তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। ঘটনার পর সড়কের দুই পাশে যান চলাচলে সাময়িক বিঘ্ন সৃষ্টি হয়। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। আগুনে সিএনজি চালিত অটোটি সম্পূর্ণ পুড়ে যায়।
এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, সিএনজি গাড়ির গ্যাস সিলিন্ডারের নিরাপত্তা নিয়মিত পরীক্ষা না করায় এ ধরনের দুর্ঘটনা বাড়ছে।