• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণপুরে ভূমি কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজে বর্ণাঢ্য আয়োজন দেওয়ানের চরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ও প্রবাসীদের সংবর্ধনা নারায়ণপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনায় রশিদুল ইসলাম লাল মিয়া বেলাবতে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ও প্রবাসীদের সংবর্ধনা প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এমপি আশরাফ উদ্দিন বকুল রায়পুরায় ৩ হত্যা মামলাসহ ১০ মামলার আসামি হান্নান ও সন্ত্রাসী নুরুল ইসলাম গ্রেপ্তার দুর্নীতি-মাদক-ইভটিজিংমুক্ত মডেল রায়পুরা গড়ার প্রত্যয়ে মাঠে দিদারুল ইসলাম দিদার মির্জানগরকে বদলে দিতে কাজ করতে চান নাইমুর রহমান মাসুম সাইকেলে ছয় দেশ পাড়ি দিয়ে হজের উদ্দেশ্যে রওনা বেলাবোর তরুণ সজিব

নারায়ণপুরে ভূমি কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

Reporter Name
Update : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

 

মোঃ বাদল মিয়া, বেলাব (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর বেলাব উপজেলার নারায়ণপুর ইউনিয়নে ভূমি উপসহকারী কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা অভিযোগকে মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট দাবি করে তা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর সকাল ১০টায় উপজেলার নারায়ণপুর ইউনিয়নের সর্বস্তরের এলাকাবাসী ও সেবা গ্রহীতাদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ প্রত্যাহারের পাশাপাশি এ ঘটনায় জড়িত ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ হাতে ব্যানার নিয়ে কর্মসূচিতে অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সৈয়দ নজরুল ইসলামের বিরুদ্ধে করা অভিযোগের বিষয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করা প্রয়োজন। তারা অভিযোগটি প্রত্যাহারের দাবি জানান এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category