মোঃ বাদল মিয়া, বেলাব (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর বেলাবতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, বর্ণাঢ্য র্যালি, মাছের পোনা অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে বেলাব উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ে উপজেলা বিএনপি ও সকল অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল এমপি।
প্রধান অতিথির বক্তব্যে সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেন, “আমরা যদি মাদক নির্মূল করতে না পারি, তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নষ্ট হয়ে যাবে। মা-বোনেরা নির্বিঘ্নে ও নিরাপদে চলাফেরা করতে পারবেন না।”
তিনি আরও বলেন, বর্তমানে দলের দায়িত্ব পালন করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে দলের প্রতিষ্ঠালগ্ন থেকে যেসব নেতা-কর্মী মৃত্যুবরণ করেছেন, তাদের অবদানের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
বেলাব উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আহসান হাবীব বিপ্লবের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব এম এ কাদের জলিল, যুগ্ম আহ্বায়ক মো. আবুল কালাম আজাদ, বেনজির আহমেদ, মতিউর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. আক্তারুজ্জামান আক্তারসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বেলাব উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা পরিষদের সামনে আড়িয়াল খাঁ নদে মাছের পোনা অবমুক্ত করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল এমপি। এরপর উপজেলা পরিষদ মাঠে গাছের চারা রোপণ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লাইলাতুল হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজ সারতাজ জায়েদ, বেলাব থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আমান উল্লাহ, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আহসান হাবিব বিপ্লব, সদস্য সচিব এম এ কাদের জলিল, যুগ্ম আহ্বায়ক মো. আবুল কালাম আজাদ, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. আক্তারুজ্জামান আক্তারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।