মোঃ বাদল মিয়া, বেলাবো (নরসিংদী) প্রতিনিধি :
নরসিংদী জেলার ৭১টি ইউনিয়নের মধ্যে গ্রাম আদালত কার্যক্রম পরিচালনায় শ্রেষ্ঠত্ব অর্জন করায় চর উজিলাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ শফিকুল ইসলাম সম্রাট কে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
২০২৫ সালের অক্টোবর থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত সময়ের কার্যক্রম মূল্যায়নে চর উজিলাব ইউনিয়ন পরিষদ প্রথম স্থান অর্জন করে। এ উপলক্ষে বেলাবো উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চেয়ারম্যান সৈয়দ শফিকুল ইসলাম সম্রাট এর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
এ অর্জনে স্থানীয় জনগণ ও ইউনিয়ন পরিষদের সদস্যরা আনন্দ প্রকাশ করেছেন। তারা মনে করেন, চেয়ারম্যানের দক্ষ নেতৃত্ব ও জনগণের প্রতি দায়বদ্ধতার কারণেই এ সাফল্য সম্ভব হয়েছে।
উপজেলা প্রশাসন জানায়, গ্রাম আদালতের কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করতে এ ধরনের স্বীকৃতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।