১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি| রাত ১২:২৭| গ্রীষ্মকাল|
শিরোনাম:
বেলাবতে পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ নরসিংদীতে অধ্যক্ষের উপর হামলা, থানায় ডায়েরি বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা বেলাবতে আনন্দ মিছিল করেছে নবগঠিত উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা রায়পুরার আলোচিত জুয়েল হত্যা মামলার পলাতক আসামি জীবন মিয়া গ্রেফতার বেলাবোতে মাদকসহ নারী গ্রেফতার: ২২ পিস ইয়াবা ও ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলামের দাফন সম্পন্ন বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন সভাপতি মামুন সাধারণ সম্পাদক মোফাজ্জল বেলাবোতে কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি আওয়াল সম্পাদক সজল

নরসিংদী জেলার পাচঁটি আসনে যারা আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন

Reporter Name
  • Update Time : বুধবার, নভেম্বর ২২, ২০২৩,
  • 214 Time View

 

নিজস্ব প্রতিবেদক:
৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন ১৯৯,২০০,২০১,২০২,২০৩ নরসিংদী জেলার পাঁচটি আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন যারা
এখন পর্যন্ত পাওয়া তথ্য মতে যারা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তারা হলেনঃ-

নরসিংদী- ০১ (সদর) আসনে বর্তমানে এমপি লে. কর্ণেল অব. বীর প্রতীক মোঃ নজরুল ইসলাম হিরো, নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি তালেব হোসেন, নরসিংদী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক ১ আলহাজ্ব কামরুজ্জামান কামরুল, জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক, ব্যবসায়ী আলী হোসেন শিশির, নরসিংদী শহর আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহেরুন্নেসা লাভলী, বিশিষ্ট ব্যবসায়ী মোমেন সরকার, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক দারুস সালাম শাকিল।

নরসিংদী- ০২ (পলাশ) আসনে বর্তমান এমপি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলীপ, নরসিংদী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নরসিংদীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান তাহমিনা আক্তার লাইলী, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি সৈয়দ জাবেদ হোসেন, সাবেক বিচারপতি মনসুরুল হক চৌধুরী।

নরসিংদী- ০৩ ( শিবপুর) আসনে বর্তমান এমপি জহিরুল হক ভূইয়া মোহন, জেলা আওয়ামীলীগরে সহ সভাপতি সাবেক এমপি সিরাজুল ইসলাম মোল্লা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূইয়া রাখিল, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক আ. ফ ম মাহবুবুল হাসান মাহবুব, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মাহমুদুল কবীর সাহিদ, অর্থ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিপু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান আসাদ, প্রচার সম্পাদক ফজলে রাব্বি খান, ওয়াশিংটন মেট্রো শাখা আওয়ামীলীগের সভাপতি মোহসীনা জান্নাত রিমি, বশিরুল ইসলাম, মাসুদ হায়দার ও পিয়াস হায়দার।

নরসিংদী- ০৪ (মনোহরদী বেলাব) আসনে বর্তমান এমপি ও শিল্পমন্ত্রী, এড. নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, তার ভাই জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খাইরুল মজিদ মাহমুদ চন্দন, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক কাজী মাযহারুল ইসলাম, মনোহরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম খান বীরু, জেলা আওয়ামী লীগের শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী খান রিপন, জেলা আওয়ামীলীগের সদস্য, অহিদুল হক আসলাম সানি।

নরসিংদী- ০৫ (রায়পুরা) আসনে বর্তমানে এমপি রাজিউদ্দিন আহমেদ রাজু, তার স্ত্রী কল্পনা রাজিউদ্দিন, তার ছেলে রাজীব আহমেদ পার্থ, তার ভাই সালাউদ্দিন আহমেদ বাচ্চু, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক সদস্য এড. এবিএম রিয়াজুল কবির কাওসার, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্মসাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান চৌধুরী, কেন্দ্রীয় আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটি সদস্য রিয়াদ আহমেদ সরকার, কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের কার্যনির্বাহী সদস্য ব্যারিস্টার তৌফিকুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামসুল হক, কেন্দ্রীয় মৎস্যজীবি লীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল বাশার, মির্জানগর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির সরকার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category