৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি| সকাল ১১:৫৪| গ্রীষ্মকাল|
শিরোনাম:
বেলাবতে পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ নরসিংদীতে অধ্যক্ষের উপর হামলা, থানায় ডায়েরি বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা বেলাবতে আনন্দ মিছিল করেছে নবগঠিত উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা রায়পুরার আলোচিত জুয়েল হত্যা মামলার পলাতক আসামি জীবন মিয়া গ্রেফতার বেলাবোতে মাদকসহ নারী গ্রেফতার: ২২ পিস ইয়াবা ও ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলামের দাফন সম্পন্ন বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন সভাপতি মামুন সাধারণ সম্পাদক মোফাজ্জল বেলাবোতে কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি আওয়াল সম্পাদক সজল

নরসিংদীতে একসাথে ৬০টি স্কুল কলেজ মাদ্রাাসার ডাইনামিক ওয়েবসাইট উদ্বোধন ও হস্তান্তর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ডিসেম্বর ৭, ২০২৩,
  • 226 Time View

 

শফিকুল ইসলাম, রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরায় একসাথে উপজেলাধীন ৬০টি স্কুল, মাদ্রাসা ও কলেজের স্মার্র্ট স্কুল ম্যানেজমেন্ট সিস্টেমসহ ডাইনামিক ওয়েব সাইটের উদ্বোধন করা হয়।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ উদ্বোধনী অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার রেবেকা সুলতানা শম্পার সঞ্চালনায় ওয়েবসাইটের উদ্বোধন করেন অন্ষ্ঠুানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মো. আজগর হোসেন।
উপজেলাধীন ৬০টি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের হাতে “খান আইটি হোস্ট” এর কর্ণধার মো. মোস্তফা খান সকল ডাইনামিক ওয়েবসাইটের মালিকানা হস্তান্তর করেন।
এসময় ইউএনও মো. আজগর হোসেন বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষা ব্যবস্থাপনাকেও স্মার্ট ওয়েবসাইটের আওতায় নিয়ে আসার নির্দেশনা দিয়েছেন শিক্ষা অধিদপ্তর। এরই ধারাবাহিকতায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও শিক্ষকদের সহযোগিতায় একসাথে রায়পুরা উপজেলার ৬০টি শিক্ষা প্রতিষ্ঠানকে একটি ইউনিক ও স্মার্ট স্কুল ম্যানেজমেন্টসহ ডাইনামিক ওয়েবসাইটের আওতায় আনতে পেরেছি। আমি আপনাদের কাছে অনুরোধ করবো যে এই ওয়েবসাইটটি আপনারা ঠিকমতো আপডেট রাখবেন। বাংলাদেশের কোন জেলা বা উপজেলার বেসিক তথ্যের জন্য কারো কাছে যেতে হয় না। ওয়েবসাইটেই ডুকলেই ঐখানকার অফিসারদের নাম, নাম্বার সহ বিভিন্ন দর্শনীয় স্থানের ঠিকানা, দুরত্ব, যাতায়াতের মাধ্যম সবকিছুই পেয়ে যায়। একইভাবে আপনার স্কুলের ওয়েবসাইটগুলো একটি প্লাটফর্ম। এখানে ডুকলেও আপনার প্রতিষ্ঠানের যাবতীয় তথ্য মানুষ পেয়ে যাবে।
খান আইটি হোস্টের কর্ণধার মো. মোস্তফা খান বলেন, আমাদের আইটি প্রতিষ্ঠান সারাদেশে নিউজ পোর্টাল নির্মাণের পটাশাপাশি স্মার্র্ট স্কুল ম্যানেজমেন্ট সিস্টেমসহ ডাইনামিক ওয়েবসাইট সেবা প্রদান করে আসছে। তবে এই প্রথম রায়পুরা উপজেলায় এক সাথে সকল শিক্ষা প্রতিষ্ঠান ডাইনামিক ওয়েবসাইটের আওতায় আসে। এখানকার সুযোগ্য ইউএনও’র স্মার্ট উদ্যোগের কারণে তা সম্ভব হয়েছে।
এসময় মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ সামালগীর আলমসহ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category