৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি| সকাল ১০:২৬| গ্রীষ্মকাল|
শিরোনাম:
বেলাবতে পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ নরসিংদীতে অধ্যক্ষের উপর হামলা, থানায় ডায়েরি বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা বেলাবতে আনন্দ মিছিল করেছে নবগঠিত উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা রায়পুরার আলোচিত জুয়েল হত্যা মামলার পলাতক আসামি জীবন মিয়া গ্রেফতার বেলাবোতে মাদকসহ নারী গ্রেফতার: ২২ পিস ইয়াবা ও ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলামের দাফন সম্পন্ন বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন সভাপতি মামুন সাধারণ সম্পাদক মোফাজ্জল বেলাবোতে কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি আওয়াল সম্পাদক সজল

প্রবাসীদের সহায়তায় দুই শতাধিক শীতার্ত মানুষ পেলেন কম্বল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ডিসেম্বর ৭, ২০২৩,
  • 197 Time View

 

সুমাইয়া শিমু, রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর বেলাব উপজেলার “নারায়নপুর বাসস্ট্যান্ড প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদ” নামে একটি সামাজিক সেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে স্থানীয় দুস্ত গরীব অসহায় দুই শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বুধবার বিকেলে নারায়ণপুর বাস্ট্যান্ড এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে কম্বল বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক মালয়েশিয়া প্রবাসী সোহরাব হোসেনের সঞ্চালনায়, সহ সভাপতি সৌদি প্রবাসী মো রুবেল মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলাবো উপজেলা পরিষদের চেয়ারম্যান সমশের জামান ভূইয়া রিটন। পৃষ্ঠপোষক নারায়নপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ কাউসাট কাজল, ইউপি সদস্য সিদ্দিকুর হাসান জ্যেকি। বিশেষ অতিথি রাধানগর ইউপি চেয়ারম্যান খুর্শেদ আলম তপন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো মজিবুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আবদুল বাছেদ, সিদ্দিকুর রহমান, আব্দুল খালেক, আব্দুল মান্নান, জমশেদ আলম মোক্তার হোসেন, শফিকুর রহমান কবির, সিদ্দিকুর রহমান, মনির নবী, নাজমুল হাসান রুস্তম, মো বাবুল মিয়া, জালাল উদ্দীন, আলমগীর মিয়া, নূরুল ইসলাম, মোহাম্মদ উল্লাহ, আনোয়ার প্রমূখ উপস্থিত ছিলেন। সংগঠনের সভাপতি ইতালী প্রবাসী মোফাজ্জল হোসেন বিপুল অনুষ্ঠানে ভার্চুয়ালী বক্তব্য রাখেন।
সংগঠনের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন বলেন, “ইতালী, সৌদি আরব, দুবাই, মালয়শিয়াসহ বিভিন্ন দেশে অবস্থানরত নারায়ণপুরের একঝাঁক ৭৫ জন সেচ্ছাসেবী প্রবাসী মিলে গত দেড় বছর আগে গড়ে তুলেন “নারায়ণপুর বাস্ট্যান্ড প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদ” নামে সামাজিক সেচ্ছাসেবী সংগঠন।
তাদের আর্থিক সহায়তা সংগঠনটি পরিচালিত হয়ে আসছি। পারিবারিক চাহিদা মিটিয়ে স্থানীয় অসহায় গরীব দুস্থ মানুষকে বিভিন্ন সময় ত্রাণ বিতরণসহ সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছি। আগামীতেও এ ধারাবাহিকতা অভ্যাহত রাখার প্রত্যয়ব্যক্ত করেন তিনি।”
সহ সভাপতি সৌদি প্রবাসী মো রুবেল মিয়ার বলেন, “বিভিন্ন দেশে অবস্থারত রেমিট্যান্স যুদ্ধারা নিজ পরিবারের পাশাপাশি এলাকার অসহায় শীতার্ত মানুষের পাশে দাড়াঁতে এই উদ্যোগ। শীত উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়। এ কর্যক্রম ধারাবাহিক ভাবে অভ্যাহত থাকবে। সকলের সহযোগিতায় আমরা আরও এগিয়ে যাবো।”
প্রধান অতিথির বক্তব্যে বলেন, শীতের আগমনীতে কম্বল বিতরণ এমন একটি ভালো উদ্যোগকে স্বাগত জানাই। পাশাপাশি এমন ভালো কার্যক্রমে আগেও ছিলাম আগামীতেও তাদের কাজে সর্বাত্মক সহযোগিতা করে যাব।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category