আব্দুল বাতেন, স্টাফ রিপোর্টার:
রায়পুরা উপজেলার সর্বস্তরের জনগণকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও নরসিংদী জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক লায়লা কানিজ লাকি।
১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দৈনিক সময়ের চেতনা'র উপদেষ্টা, লাকি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও রায়পুরা উপজেলা ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটার্স ক্রাইম রিপোর্টার ফাউন্ডেশনের সভাপতি লায়লা কানিজ লাকি।
তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, স্বশ্রদ্ধাচিত্তে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাদের ও আত্মদানকারী সকল শহীদদের এবং বীরাঙ্গনা মা-বোনদের যাদের আত্মত্যাগ ও যাদের বীরত্বের বিনিময়ে আমাদের দেশ বাংলাদেশ। সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করছি।দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী সংগ্রামে ৩০ লক্ষ শহীদ,২ লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে আমাদের অর্জিত এ বিজয়। জাতীয় বিজয় দিবস।বিজয়ের এই দিনে সকল অপশক্তিকে রুখার প্রত্যয়ে ভেদাভেদ ভুলে মহামূল্যবান এই অর্জনকে কাজে লাগিয়ে অসাম্প্রদায়িক চেতনায় দেশকে এগিয়ে নিয়ে যাই।