৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি| রাত ৮:৪৩| গ্রীষ্মকাল|
শিরোনাম:
বেলাবতে পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ নরসিংদীতে অধ্যক্ষের উপর হামলা, থানায় ডায়েরি বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা বেলাবতে আনন্দ মিছিল করেছে নবগঠিত উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা রায়পুরার আলোচিত জুয়েল হত্যা মামলার পলাতক আসামি জীবন মিয়া গ্রেফতার বেলাবোতে মাদকসহ নারী গ্রেফতার: ২২ পিস ইয়াবা ও ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলামের দাফন সম্পন্ন বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন সভাপতি মামুন সাধারণ সম্পাদক মোফাজ্জল বেলাবোতে কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি আওয়াল সম্পাদক সজল

নরসিংদী ও গাজীপুর জেলার সংরক্ষিত আসনে এমপি পদে মনোনয়ন প্রত্যাশী কাজী মেহেরুন্নাহার লাভলী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, জানুয়ারি ২৩, ২০২৪,
  • 332 Time View

 

মোঃ দিদারুল ইসলাম দিদার:
নরসিংদী জেলার মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা মরহুম কাজী নুরুল হক ও কাজী শেফালী হকের মেয়ে কাজী মেহেরুন্নাহার লাভলী সু শিক্ষায় শিক্ষিত নরসিংদী ও গাজীপুর জেলার সংরক্ষিত আসন নং-৩২৪ এমপি পদে মনোনয়ন প্রত্যাশী।

তার বাবা ছিলেন নরসিংদী জেলা আওয়ামীলীগ এর সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, সিনিয়র সহ-সভাপতি নরসিংদী জেলা আওয়ামীলীগ, রায়পুরা থানা আওয়ামীলীগ এর সাবেক সাধারণ সম্পাদক এবং আমৃত্যু সভাপতি। বীর মুক্তিযোদ্ধা মরহুম কাজী নুরুল হক তার মামা প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান এর হাত ধরে ১৯৫০ সালে বাংলাদেশ আওয়ামীলীগে যোগদান করেন। তিনি নরসিংদী জেলা আওয়ামীলীগ এর সিনিয়র সহ-সভাপতি থাকাকালীন আইনজীবী, শিক্ষক, ব্যবসায়ী, ডাঃ সহ বিভিন্ন পেশার ব্যক্তিদের নিয়ে জেলা আওয়ামীলীগ গঠন করে আওয়ামীলীগ এর অবস্থানকে শক্তিশালী করেন। সুযোগ্য বাবার সুযোগ্য কন্যা কাজী মেহেরুন্নাহার লাভলী, তিনি আওয়ামী পরিবার থেকে উঠে আসা একজন আওয়ামী সৈনিক।
রাজনীতিতে কাজী মেহেরুন্নাহার লাভলী নরসিংদী শহর আওয়ামীলীগ এর মহিলা বিষয়ক সম্পাদক।
ব্যক্তি জীবনে তিনি সমাজ সেবার পাশাপাশি ওমেন্স পার্ক লেডিস সুপার শপ) এর স্বত্ত¡াধিকারী ।
তিনি নরসিংদী ওমেন্স চেম্বার অব কমার্স এর একজন পরিচালক এবং এপেক্স ক্লাব অব টিউলিপ, নরসিংদী এর সাবেক সভাপতি। নরসিংদী জেলা সাহিত্য সাংস্কৃতিক পরিষদের সহ-সম্পাদক।
মানবিক ও সামাজিক কাজেও তার ভূমিকা অপরিসীম। তিনি করোনা কালীন সময়ে এবং বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে গরীব, অসহায়, বিধবা, বৃদ্ধা ও প্রতিবন্ধীদের পাশে দাড়িয়েছেন।
আওয়ামীলীগের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে ছায়ার মতো দাড়িয়ে সরকার বিরোধী চক্রান্ত রুখে দিতে অগ্রনী ভূমিকা পালন করেছেন। নেতাকর্মীদের দুঃসময়েও নিঃশর্ত পাশে থেকেছেন কাজী মেহেরুন্নাহার লাভলী। অর্থ, শ্রম ও মেধা দিয়ে নরসিংদী শহর আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনকে শক্ত অবস্থানে নিয়ে এসেছেন। তাই নরসিংদী ও গাজীপুর জেলার সংরক্ষিত আসনে কাজী মেহেরুন্নাহার লাভলীকে আওয়ামীলীগ, অঙ্গ সংগঠন সহ সাধারণ জনগণ তাকে এমপি হিসাবে দেখতে চায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category