
ইলিয়াছ হায়দার:
শিবপুর উপজেলার মাছিমপুর ইউনিয়নের ধানুয়া বালিকা দাখিল মাদ্রাসার অত্যাধুনিক নবনির্মিত চারতলা একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে ফলক উন্মোচন করে নব-নির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা।
এর আগে মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।
দিনব্যাপী মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আলমগীর হোসেন মৃধা আঙ্গুর।
এসময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সহ-সভাপতি আলহাজ্ব সামসুল ইসলাম মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল হাই মাস্টার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখ কামাল হোসেনসহ অন্যান্য শিক্ষকবৃন্দ ও স্থানীয় গন্যমাণ্য ব্যাক্তিবর্গ।