
মোঃ বাদল মিয়া,(বেলাব – নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর বেলাব উপজেলার শামছুল হুদা রহমানীয়া মাহমুদীয়া দ্বীনিয়া মাদরাসার অভিভাবক সমাবেশ ও
মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলার মরিচা কান্দি সুরুজ মার্কেট সংলগ্ন শামছুল হুদা রহমানীয়া মাহমুদীয়া দ্বীনিয়া মাদরাসার মাঠ প্রাঙ্গণে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফ কতৃক পরিচালিত শামছুল হুদা রহমানীয়া মাহমুদীয়া দ্বীনিয়া মাদরাসার পরিচালনার কমিটির সভাপতি ফারুক আহমেদ নয়নের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে ছিলেন সোনাকান্দা দরবার শরিফের খলিফা হযরত মাওলানা আবু বক্কর সিদ্দিক রহমানী। উপস্থিত ছিলেন
শামছুল হুদা রহমানীয়া মাহমুদীয়া দ্বীনিয়া মাদরাসার জমিদাতা ও প্রতিষ্ঠাতা সভাপতি মো. সুরুজ মোল্লা, মোহাম্মদ আলী খান রিপন, ফজলুর রহমান কাজল, আলহাজ্ব মো. জহিরুল হক,হাজী রইছ মিয়া, হাজী শহিদুল্লা, হাজী সিরাজুল ইসলাম, হাজী সাদেক মোল্লা, তালিমে হিজবুল্লাহ বেলাব উপজেলার সকল নেতৃবৃন্দ,শিক্ষক/ শিক্ষীকা, ছাত্র ছাত্রীবৃন্দ, ও অভিভাবকগণ।
অতিথিগণ ছাত্র ছাত্রীদের সূরা,নাত,কেরাত গজল শোনে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।