৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি| রাত ৮:৪৪| গ্রীষ্মকাল|
শিরোনাম:
বেলাবতে পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ নরসিংদীতে অধ্যক্ষের উপর হামলা, থানায় ডায়েরি বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা বেলাবতে আনন্দ মিছিল করেছে নবগঠিত উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা রায়পুরার আলোচিত জুয়েল হত্যা মামলার পলাতক আসামি জীবন মিয়া গ্রেফতার বেলাবোতে মাদকসহ নারী গ্রেফতার: ২২ পিস ইয়াবা ও ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলামের দাফন সম্পন্ন বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন সভাপতি মামুন সাধারণ সম্পাদক মোফাজ্জল বেলাবোতে কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি আওয়াল সম্পাদক সজল

নরসিংদীর মনোহরদীতে মাদকাসক্ত ছেলের হাতে মা খুন

Reporter Name
  • Update Time : রবিবার, মার্চ ১৭, ২০২৪,
  • 946 Time View

 

হাবিব উল্লাহ, মনোহরদী প্রতিনিধি:

মনোহরদীতে ছেলের শাবলের আঘাতে হাশেনারা বেগম (৫০) মায়ের মৃত্যু হয়েছে। শনিবার (১৬ মার্চ) বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার উত্তর আলগি এলাকায় নিজ বাড়িতে এই ঘটনা ঘটে। এঘটনায় নিহতের মেয়ে ইয়াসমিন বাদী হয়ে রাতেই তার ভাই আরিফ মিয়াকে আসামি করে মনোহরদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।
নিহত হাশেনারা বেগম উপজেলার উত্তর আলগী এলাকার মো. নূরু মিয়ার স্ত্রী।

বিভিন্ন সূত্রে জানা যায়, বৃদ্ধ মা-বাবার উপার্জনের উপর নির্ভরশীল অকর্মণ্য ছেলে আরিফ মিয়াকে দুপুরের খাবার কম দেওয়ায় ক্ষুব্ধ হয়ে বৃদ্ধ মা হাশেনারা বেগমকে শাবল দিয়ে মাথায় আঘাত করে গুরুতর আহত করে ছেলে আরিফ। পরে তার ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে হাশেনারা বেগমকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থা আশংকা জনক দেখে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাবার পরামর্শ দেয়। ঢাকা নিয়ে যাবার পথে হাশেনারা বেগম মারা যায়।
পরবর্তীতে মরদেহ বাড়ীতে এনে মনোহরদী থানা পুলিশে খবর দিলে পুলিশ ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরন করেন।

নিহতের মেয়ে ইয়াসমিন বলেন, আমার ভাই কোন কাজকর্ম করে না। আমার বৃদ্ধ মা-বাবার আয়ের উপর নির্ভরশীল ছিল। তাকে কাজ করার কথা বললেই আমার বাবা-মাকে মারধর করতো এবং প্রাণে মেরে ফেলার হুমকি দিত। শেষ পর্যন্ত আমার মাকে সে মেরেই ফেলল আমি এর বিচার চাই।

মনোহরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কাশেম ভূঁইয়া বলেন, ঘটনার পর পর মনোহরদী থানা পুলিশ ঘাতক আরিফকে গ্রেফতার করেছে। কাল তাকে আদালতে প্রেরণ করা হবে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category