
মোঃ বাদল মিয়া, বেলাব (নরসিংদী) প্রতিনিধি:
স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি’ এ প্রতিপাদ্যে নরসিংদীর বেলাবতে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৭মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সভা কক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়। এতে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার ও (ভারপ্রাপ্ত) উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল হাসান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শমশের জামান ভূইয়া লিটন, বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজিজুর রহমান(পিপিএম), মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ মতিউর রহমান,একাডেমী সুপারভাইজার শ্রী ভূমতি সূত্রধর, উপজেলা পাট অধিদপ্তরের উপ সহকারী কর্মকর্তা লক্ষণ কুমার রায়, বেলাব ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী সাফী, ভোক্তা অধিকার বেলাব উপজেলা শাখার সভাপতি স্বপন মাহমুদ, রমজান আলী জুয়েল, মোঃ বাদল মিয়া, শাহীনুর আক্তার প্রমুখ।