১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি| সন্ধ্যা ৭:৩৭| গ্রীষ্মকাল|
শিরোনাম:
বেলাবতে পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ নরসিংদীতে অধ্যক্ষের উপর হামলা, থানায় ডায়েরি বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা বেলাবতে আনন্দ মিছিল করেছে নবগঠিত উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা রায়পুরার আলোচিত জুয়েল হত্যা মামলার পলাতক আসামি জীবন মিয়া গ্রেফতার বেলাবোতে মাদকসহ নারী গ্রেফতার: ২২ পিস ইয়াবা ও ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলামের দাফন সম্পন্ন বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন সভাপতি মামুন সাধারণ সম্পাদক মোফাজ্জল বেলাবোতে কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি আওয়াল সম্পাদক সজল

নরসিংদীর বালাপুর নবিন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন প্রফেসর ওয়াইজ উদ্দিন আকন্দ

Reporter Name
  • Update Time : বুধবার, মে ৮, ২০২৪,
  • 128 Time View

 

মোঃ বাদল মিয়া:

নরসিংদী সদর উপজেলার বালাপুর নবিন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন বীর মুক্তিযোদ্ধা প্রফেসর মোঃ ওয়াইজ উদ্দিন আকন্দ।

গত (৩০ এপ্রিল) বুধবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি নির্বাচিত হন।

কমিটির অন্যান্য নির্বাচিত সদস্যরা হলেন- দাতা সদস্য মোঃ আবুল হাসেম, অভিভাবক সদস্য মোঃ আলমগীর মিয়া, সেলিম মিয়া, মোঃ ফয়সাল সরকার, রিয়াজুল ইসলাম ভূইয়া, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য প্রতিনিধি মোসাঃ নিপা আক্তার,সাধারন শিক্ষক প্রতিনিধি মোঃ মনির হোসেন, মোঃ জলিলুর রহমান ও সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি মুর্শিদা খাতুন এবং সদস্য সচিব বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল সবুর।

সভাপতি নির্বাচনের জন্য অনুষ্ঠিত এক সভায়
সভাপতি হিসেবে বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ওয়াইজ উদ্দিন আকন্দ এর নাম প্রস্তাব করলে, সকল প্রতিনিধি ও শিক্ষক প্রতিনিধিরা তাঁর প্রতি সম্মতি ও সমর্থন জানান। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি সভাপতি নির্বাচিত হন।

নরসিংদী জেলার সদর উপজেলায় জমিদার কালী চরণ সাহার হাত ধরে ১৯১৯ সালে স্থাপিত হয় বালাপুর নবিন চন্দ্র উচ্চ বিদ্যালয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল সবুর বলেন, নির্বাচিত স্কুল কমিটির সদস্যরা পরবর্তী দুই বছর বিদ্যালয় পরিচালনা করবেন।
ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ওয়াইজ উদ্দিন আকন্দ বলেন, বালাপুর নবিন চন্দ্র উচ্চ বিদ্যালয় উপজেলার একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এই বিদ্যালয়ের শিক্ষার মানন্নোয়নের পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নে মনোনিবেশ করা আমার মূল লক্ষ্য। আমাকে যারা এই দায়িত্ব দিয়েছেন, আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার জন্য সবাই দোয়া করবেন ও সকলের কাছে সার্বিক সহযোগিতা কমনা করি।
তিনি নরসিংদী জেলা জাকের পার্টির সভাপতি। এছাড়াও
তিনি মনোহরদীর বীরগাও দাখিল মাদরাসার প্রতিষ্ঠাতা এবং অন্যান্য প্রতিষ্ঠানের সাথে জড়িত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category