
ইলিয়াছ হায়দার, শিবপুর উপজেলা প্রতিনিধি:
বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল (সিএজি) এর কার্যালয় (নিরীক্ষা ও হিসাব বিভাগের) ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং ৩ দিন ব্যাপী বিশেষ সেবা কার্যক্রম উপলক্ষে নরসিংদীর শিবপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার ১২ মে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা হিসাব রক্ষণ অফিসারের কার্যালয় অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা হিসাব রক্ষণ অফিসার মোহাম্মদ জুলকার নাইন বিল্লাহ-র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মো: সজীব।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী খোন্দকার গোলাম শওকত, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ বিন সাদেক, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দ্বীন মোহাম্মদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রোকসানা বিলকিস, সমাজ সেবা অফিসার মাহমুদুর রহমান, শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল মান্নান খান, শিবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদুর রহমান খান, প্রেস ক্লাবের সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক শেখ মানিকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।