
দিদারুল ইসলাম দিদার, স্টাফ রিপোর্টার:
নরসিংদী আলোকবালিতে খোদাদিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৫ মে) সকালে উপজেলা আলোকবালি ইউনিয়ন খোদাদিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এ মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানের বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আরিফ ফয়সাল এর সভাপতিত্বে ও সাবেক সভাপতি আলহাজ্ব এ্যাড : আবুল হাফেজ এর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, আব্দুল মালেক মেম্বার, জয়নাল আবদীন সরকার, নূর মোহাম্মদ, আব্দুল মালেক প্রদান, আবু কালাম, রওশন হাজী, বিল্লাল মিয়া সহ বিদ্যালয়ের শিক্ষিকা শাহেলা পারভীন, নাসরিন জাহান শামীমা ইসলাম ইসরাত জাহান কেয়া সাহাসহ অনেকে।
সভায় প্রধান শিক্ষক রফিকুল ইসলাম,
স্কুল পরিস্কার পরিছন্ন রাখার ও অফিসের কাজের জন্য একটি কাজের বুয়া ব্যবস্থা করা, ছাত্র-ছাত্রীরকে নিরাপদ রাখার জন্য স্কুলের প্রাচীর নির্মাণ করা, অতিথি শিক্ষক এর বেতনের ব্যবস্থা করার কথা তুলে ধরেন। পরে, সর্বসম্মতিক্রমে তা গ্রহণ করা হয়।