মোঃ বাদল মিয়া, বেলাব (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর বেলাব উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের প্রার্থী আলহাজ্ব আমান উল্লাহ আমানের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭মে) বিকালে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের করোনা মোড়ে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
নজরুল ইসলামের সভাপতিত্বে উক্ত উঠান বৈঠকে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ নির্বাচনে (আনারস প্রতীকের) চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব আমান উল্লাহ আমান, বেলাব ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ গোলাপ মিয়ার সুযোগ্য সন্তান ডাক্তার সোহরাব হোসেন তমাল, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ ইকবাল হোসেন, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ খাইরুল মোল্লা সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আলহাজ্ব আমান উল্লাহ আমানের কর্মী সমর্থকরা।
উপজেলার চর বেলাব মৌলভী বাড়ীর আলহাজ্ব আমান উল্লাহ আমান বেলাব উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। আনারস প্রতীকের প্রার্থী আলহাজ্ব আমান উল্লাহ আমান চেয়ারম্যান নির্বাচিত হলে বেলাব সত্যেই মডেল উপজেলাতে রুপান্তরিত হবে ইনশাআল্লাহ।