মোঃ বাদল মিয়া,বেলাব (নরসিংদী) প্রতিনিধি:
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে ২১ মে (মঙ্গলবার) নরসিংদী বেলাব উপজেলায় ৬৩ টি কেন্দ্রে শান্তি পূর্ণভাবে সকাল ৮টা হতে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত ভোট গ্রহণ কার্যক্রম অনুষ্ঠিত হয় ৷পরে ভোট গণনা শেষে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়।
বেলাব উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সমসের জামান ভূঁইয়া লিটন, ভাইস চেয়ারম্যান পদে মোঃ হুমায়ুন কবির ও মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে নাজমুন্নাহার আমিনা বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।
উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সমসের জামান ভূঁইয়া লিটন মোটরসাইকেল প্রতীকে ৩০ হাজার ২০৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শরিফ উদ্দিন খান মোমেন কাপ পিরিচ প্রতীকে পেয়েছেন ১৯ হাজার ৯৩ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে মোঃ হুমায়ুন কবির চশমা প্রতীকে ১৯ হাজার ৮৮৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ ইমদাদুল হক (ফরিদ) পেয়েছেন ১৬ হাজার ৯৮৫ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাজমুন্নাহার আমিনা হাসঁ প্রতীকে ২৫ হাজার ৫৬৩ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী রহিমা বেগম সেলাই মেশিন প্রতীকে পেয়েছেন ১৬ হাজার ৫৯৬ ভোট।
চেয়ারম্যান পদে অন্যান্যদের মধ্যে আলহাজ্ব আমান উল্লাহ আমান আনারস প্রতীকে ৯ হাজার ৪০ ভোট, মোঃ গোলাম মস্তোফা দোয়াত কলম, প্রতীকে ৪ হাজার ৬২৫ভোট, জোনায়েদ হোসেন (পারভেজ) টেলিফোন প্রতীকে ৪ হাজার ৬০৮ ভোট, ভাস্কর অলি মাহমুদ ঘোড়া প্রতীকে ৩ হাজার ১০৮ ভোট, মাজারুল হক চিংড়ী প্রতীকে পেয়েছেন ২৯০ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে অন্যান্যদের মধ্যে ভোট পেয়েছেন মোঃ ইসলাম উদ্দিন বই প্রতীকে ২হাজার ৫৪৩ ভোট, মোঃ রফিকুল ইসলাম তালা প্রতীকে ৬ হাজার ৪৩৯ ভোট, মোঃ খোর্শেদ আলম টিউবওয়েল প্রতীকে ৮ হাজার ৭ ভোট, এসএম সাইফুল ইসলাম টিয়া পাখি প্রতীকে ৯ হাজার ৮৩০ ভোট,মেহেদী হাসান রতন বৈদ্যুতিক বাল্ব প্রতিকে ১ হাজার ৫৩৯ ভোট, খলিলুর রহমান উড়োজাহাজ প্রতিকে ৫ হাজার ৬৭ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে অন্যান্যদের মধ্যে বিলকিছ বেগম ফুটবল প্রতীকে ১১ হাজার ১৬৫ ভোট, শারমিন আক্তার খালেদা প্রজাপতি প্রতীকে ১৬ হাজার ২০৩ ভোট এবং রেহেনা বেগম কলস প্রতিকে পেয়েছেন ৩৭৪ ভোট।
উল্লেখ্য বেলাব উপজেলাতে মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৬৬ হাজার ৯৮৩ ৷