১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি| রাত ৯:৩৪| গ্রীষ্মকাল|
শিরোনাম:
বেলাবতে পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ নরসিংদীতে অধ্যক্ষের উপর হামলা, থানায় ডায়েরি বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা বেলাবতে আনন্দ মিছিল করেছে নবগঠিত উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা রায়পুরার আলোচিত জুয়েল হত্যা মামলার পলাতক আসামি জীবন মিয়া গ্রেফতার বেলাবোতে মাদকসহ নারী গ্রেফতার: ২২ পিস ইয়াবা ও ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলামের দাফন সম্পন্ন বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন সভাপতি মামুন সাধারণ সম্পাদক মোফাজ্জল বেলাবোতে কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি আওয়াল সম্পাদক সজল

নরসিংদীর রায়পুরায় ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রতিপক্ষের হামলায় নিহত

Reporter Name
  • Update Time : বুধবার, মে ২২, ২০২৪,
  • 144 Time View

 

নিজস্ব প্রতিবেদক:

৩য় ধাপে অনুষ্ঠিতব্য ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচনে প্রচারণায় যাওয়ার সময় তালা প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী মো: সুমন মিয়াকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ চশমা প্রতীকের প্রার্থী আবিদ হাসান রুবেল ও তার সমর্থকরা।
বুধবার (২২ মে) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ইসমাইল হোসেন রাজিব সুমন মিয়ার মৃত্যুর বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন। সুমনের কর্মী সমর্থক ও সূত্রে জানা গেছে, বুধবার সুমন মিয়া তালা প্রতীক এর জন্য রায়পুরা চরাঞ্চলে গনসংযোগ এ যান। সুমনের গাড়িবহর চরাঞ্চলের পাড়াতলী ইউনিয়নের মিরের কান্দি এলাকায় পৌছালে প্রতিপক্ষ প্রার্থী আবিদ হাসান রুবেলের সমর্থকদের সাথে মুখোমুখি হয়। তখন উভয় প্রার্থীর সমর্থকদের মাঝে সংঘর্ষ ও গুলাগুলি হয়।
এসময় রুবেল ও তার সমর্থীতদের হামলায় গুরুতর আহত হন তালা প্রতীকের প্রার্থী মো: সুমন মিয়া। তখন চরাঞ্চল থেকে পুলিশী প্রহরায় আহত অবস্থায় সুমনকে অ্যাম্বুলেন্সে করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে ডাক্তাররা তাকে মৃত ঘোষনা করেন।
এদিকে ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়ার মৃত্যুর খবরে হাসপাতালে ছুটে আসেন নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য রাজিউদ্দিন আহমেদ রাজু। তার মৃত্যুতে গোটা রায়পুরায় থমথমে অবস্থা বিরাজ করছে।
মো: সুমন মিয়া চরসুবুদ্ধি ইউনিয়নের চেয়ারম্যান নাসির উদ্দিন নাসুর ছেলে ও রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচনের তালা প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী ছিলেন।
এবিষয়ে রায়পুরা সার্কেল আফসান আল আলম বলেন, সকালে উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আবেদ হাসন রুবেল ও মো. সুমন মিয়া সমর্থকদের প্রথমে হাতাহাতি ও পরে ধাওয়া পালটা ধাওয়ার ঘটনা ঘটে।
এসময় সুমন মিয়া আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সাথে জড়িত প্রকৃত অপরাধীদের ধরতে পুলিশ তৎপর রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category