৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি| সন্ধ্যা ৭:২৫| গ্রীষ্মকাল|
শিরোনাম:
বেলাবতে পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ নরসিংদীতে অধ্যক্ষের উপর হামলা, থানায় ডায়েরি বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা বেলাবতে আনন্দ মিছিল করেছে নবগঠিত উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা রায়পুরার আলোচিত জুয়েল হত্যা মামলার পলাতক আসামি জীবন মিয়া গ্রেফতার বেলাবোতে মাদকসহ নারী গ্রেফতার: ২২ পিস ইয়াবা ও ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলামের দাফন সম্পন্ন বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন সভাপতি মামুন সাধারণ সম্পাদক মোফাজ্জল বেলাবোতে কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি আওয়াল সম্পাদক সজল

বেলাবতে বারৈচা ইউনাইটেড হাসপাতালের উদ্বোধন

Reporter Name
  • Update Time : শুক্রবার, জুন ৭, ২০২৪,
  • 168 Time View

 

মোঃ বাদল মিয়া, বেলাব(নরসিংদী) প্রতিনিধি:

মানব সেবার ব্রত নিয়ে বেলাবতে আধুনিক মানের চিকিৎসা যন্ত্রপাতি ও বিশেষজ্ঞ ডাক্তারদের নিয়ে বেসরকারী ভৈরব ইউনাইটেড হাসপাতাল এন্ড অর্থোপেডিক সেন্টারের সহযোগী প্রতিষ্ঠান বারৈচা ইউনাইটেড হাসপাতালের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ জুন) দুপুরে উপজেলার চর উজিলাব ইউনিয়নের বারৈচা বাসস্ট্যান্ডের বারৈচা-বেলাব রোডে অবস্থিত এ হাসপাতালের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

বারৈচা ইউনাইটেড হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান মোঃআল-আমিনের সভাপতিত্বে ও ব্যবস্থাপনা পরিচালক মোঃ হানিফুর রহমান সুমনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে অনুষ্ঠান উদ্ভোধন করেন বেলাব উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শমসের জামান ভূইয়া রিটন। অন্যান্যর মাঝে উপস্হিত ছিলেন বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সনেট মোঃ নোমান,বেলাব উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমুন্নাহার আমেনা, বেলাব থানার (ওসি) তদন্ত মীর মাহবুব রহমান,বাংলাদেশ মহিলা পরিষদ বেলাব সাংগঠনিক জেলা শাখার সভানেত্রী রাবেয়া খাতুন শান্তি, চর উজিলাব ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আক্তারুজ্জামান,

বারৈচা ইউনাইটেড হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক ডাঃ শায়লা ফারজানা,বেলাব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আমিনুল হক, সাবেক সভাপতি শেখ আঃজলিল,
নরসিংদী ইবনে সিনা জেনারেল (প্রাঃ) হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোঃ ওয়ালিউর রহমান (মিরাজ), বারৈচা গ্রীণলাইফ স্পেশালিস্ট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক নুর মোহাম্মদ অভি, চর উজিলাব ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যসহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত পল্লী চিকিৎসকগণ।
বক্তারা বলেন, বেলাবতে উন্নতমানের চিকিৎসার ব্যবস্থা নাই। সামন্য জটিল কোন রোগী হাসপাতালে আসলে তাদের ভৈরব,নরসিংদী, ভাগলপুর বা ঢাকায় পাঠাতে হয়। আজ বারৈচা ইউনাইটেড হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের হাসপাতালের উদ্বোধন হচ্ছে। হাসপাতালটি আধুনকি যন্ত্রপাতি ও বিশেষজ্ঞ ডাক্তারদের মাধ্যমে রোগীদের চিকিৎসা সেবা দেবেন। আশা করছেন এ হাসপাতালটিতে সেবার মান বজায় রেখে যথাযথ চিকিৎসা দিয়ে অসহায় জনগণের পাশে দাঁড়াবে এবং এখন থেকে বেলাবতে জনগণের চিকিৎসার জন্য আর ভৈরব,নরসিংদী, ভাগলপুর বা ঢাকায় যেতে হবে না বলে আশা করছেন। হাসপাতালের সাফল্য কামনা করেন বক্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category