১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি| রাত ৩:৪১| গ্রীষ্মকাল|
শিরোনাম:
বেলাবতে পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ নরসিংদীতে অধ্যক্ষের উপর হামলা, থানায় ডায়েরি বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা বেলাবতে আনন্দ মিছিল করেছে নবগঠিত উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা রায়পুরার আলোচিত জুয়েল হত্যা মামলার পলাতক আসামি জীবন মিয়া গ্রেফতার বেলাবোতে মাদকসহ নারী গ্রেফতার: ২২ পিস ইয়াবা ও ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলামের দাফন সম্পন্ন বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন সভাপতি মামুন সাধারণ সম্পাদক মোফাজ্জল বেলাবোতে কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি আওয়াল সম্পাদক সজল

বেলাবতে দূর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৪,
  • 105 Time View

 

মোঃ বাদল মিয়া, বেলাব (নরসিংদী) প্রতিনিধি:

নরসিংদীর বেলাবতে আসন্ন শারদী দূর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বেলাব থানার আয়োজনে বৃহষ্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে বেলাব থানায় এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। বেলাব থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মীর মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও এস আই আতিকুর রহমানের পরিচালনায় উক্ত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার আফসান আল আলম। আরো উপস্হিত ছিলেন বেলাব উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রবীর কুমার ঘোষ,সাধারণ সম্পাদক সূধন চন্দ সূত্রধর,বেলাব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল হক, সাবেক সভাপতি শেখ আবদুল জলিল,দপ্তর সম্পাদক আলী হোসেন, কোষাধ্যক্ষ আলমগীর পাঠান,সদস্য মোঃ বাদল মিয়া, ফয়সাল আহমেদ আবদুল্লাহ সহ উপজেলার বিভিন্ন পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ।

প্রধান অতিথি সহকারী পুলিশ সুপার আফসান আল আলম বলেন,সুষ্ঠুভাবে দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে পুলিশ বিভাগের পক্ষ থেকে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। নিরাপত্তা নিশ্চিতে ও নিজ নিজ ধর্ম সুষ্ঠুভাবে পালনে আইনশৃঙ্খলা রক্ষায় বেলাব থানা পুলিশ সবসময় সর্তক রয়েছে। পুলিশের পক্ষ থেকে প্রতিটি পূজামণ্ডপ এলাকায় সর্বোচ্চ আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে মর্মে প্রত্যয় ব্যক্ত করেন এবং পাশাপাশি সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি প্রবীর কুমার ঘোষ বলেন দুর্গাপূজায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের পাশাপাশি পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকেও প্রতিটি মন্ডপে স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করবেন। শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে বলে তিনি জানান।

এ বছর বেলাবতে মোট ২২ টি পুজা মন্ডপের শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। থানার অফিসার ইনচার্জ ওসি মীর মাহবুবুর রহমান বলেন, অন্যান্য বছরের মত পূজামন্ডপগুলোতে পুলিশ, সেনাবাহিনী, আনসার সদস্যদের সার্বক্ষনিক নিরাপত্তা দেয়া ছাড়াও পূজা মন্ডপে পুলিশের নিয়মিত টহল থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category