১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি| রাত ৩:৪০| গ্রীষ্মকাল|
শিরোনাম:
বেলাবতে পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ নরসিংদীতে অধ্যক্ষের উপর হামলা, থানায় ডায়েরি বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা বেলাবতে আনন্দ মিছিল করেছে নবগঠিত উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা রায়পুরার আলোচিত জুয়েল হত্যা মামলার পলাতক আসামি জীবন মিয়া গ্রেফতার বেলাবোতে মাদকসহ নারী গ্রেফতার: ২২ পিস ইয়াবা ও ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলামের দাফন সম্পন্ন বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন সভাপতি মামুন সাধারণ সম্পাদক মোফাজ্জল বেলাবোতে কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি আওয়াল সম্পাদক সজল

বেলাবতে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, সেপ্টেম্বর ২৫, ২০২৪,
  • 98 Time View

 

মোঃ বাদল মিয়া, বেলাব (নরসিংদী) প্রতিনিধি:

নরসিংদীর বেলাবতে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা আইন শৃঙ্খলা কমিটির উদ্যোগে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল করিমের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

২৫ সেপ্টেম্বর (বুধবার) সকাল ১১ ঘটিকায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাজমুল হাসান, বেলাব থানা অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান তারেখ আল হোসাইন, বেলাব প্রেসক্লাব সভাপতি মোশারফ হোসেন নীলু ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল করিম বলেন ৫ আগষ্টের পর আইন শৃঙ্খলা বজায় রাখতে বিএনপির নেতৃবৃন্দ প্রশাসনকে যথেষ্ট সহযোগিতা করেছেন, এ জন্য নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।

পুলিশের জনবল সমস্যা ও মনোবল গড়ে তুলার জন্য কমিউনিটি পুলিশিং কমিটিকে পুনগঠনের মাধ্যমে শক্তিশালী করার বিষয়ে ও আলোচনা করা হয়।

হিন্দুদের শারদিয় দুর্গাপূজা উদযাপনে যাতে কোন সমস্যা না হয় সেদিকে খেয়াল রাখার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হয়।

পরে উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা ও নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সংক্রান্ত আরেক সভা অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category