
মোঃ বাদল মিয়া, বেলাব (নরসিংদী) প্রতিনিধি:
দক্ষ যুব গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’-এই শ্লোগানে নরসিংদীর বেলাবতে পালিত হলো জাতীয় যুব দিবস। দিবসটি উপলক্ষ্যে মাদক,সন্ত্রাস ও জঙ্গিবাদ বিষয়ক জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বেলাব উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে শুক্রবার(১ নভেম্বর) সকালে উপজেলা হল রুমে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা মোঃ ইউসুফ ভূঁইয়া । প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল করিম।
এসময় যুব উন্নয়ন অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তাগন, যুব উদ্যোক্তা ও যুব উন্নয়নের প্রশিক্ষণার্থীরা অংশ নেন।
অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থী যুবক/যুবতীর মাঝে ঋন বিতরণ করা হয়।