১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি| রাত ৩:২৮| গ্রীষ্মকাল|
শিরোনাম:
বেলাবতে পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ নরসিংদীতে অধ্যক্ষের উপর হামলা, থানায় ডায়েরি বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা বেলাবতে আনন্দ মিছিল করেছে নবগঠিত উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা রায়পুরার আলোচিত জুয়েল হত্যা মামলার পলাতক আসামি জীবন মিয়া গ্রেফতার বেলাবোতে মাদকসহ নারী গ্রেফতার: ২২ পিস ইয়াবা ও ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলামের দাফন সম্পন্ন বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন সভাপতি মামুন সাধারণ সম্পাদক মোফাজ্জল বেলাবোতে কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি আওয়াল সম্পাদক সজল

শিবপুরে ৩৩জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

Reporter Name
  • Update Time : সোমবার, নভেম্বর ৪, ২০২৪,
  • 135 Time View

 

ইলিয়াছ হায়দার:

শিবপুরে স্টুডেন্ট লাইফ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান, সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়েছে। রবিবার (৩ নভেম্বর) উপজেলার পুটিয়া জ্ঞানদীপ মডেল স্কুল মাঠে ৩৩ জন শিক্ষার্থীদের মাঝে এ ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়েছে।
বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর তৃতীয় টার্মিনালের সাবেক সিনিয়র ইঞ্জিনিয়ার ফ্রান্স প্রবাসী এনামুল হকের সৌজন্যে স্টুডেন্ট লাইফ ওয়েলফেয়ার ফাইন্ডেশন কতৃক আয়োজিত ৩৩ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও সংবর্ধনা দেওয়া হয়।

জ্ঞানদীপ মডেল স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও পুটিয়া ক্লাষ্টার কিন্ডারগার্টেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি মো: শাহীন সরকার সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন স্টুডেন্ট লাইফ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান রাকিবুল আলম রাকিব ও ভাইস চেয়ারম্যান ইলিয়াছুর।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজ সেবক ও সিঙ্গাপুর প্রবাসী শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নে কারারচর এলাকার কৃতি সন্তান লোকমান হোসেন।
এসময় এলাকার গন্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category