৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি| সকাল ১০:১১| গ্রীষ্মকাল|
শিরোনাম:
বেলাবতে পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ নরসিংদীতে অধ্যক্ষের উপর হামলা, থানায় ডায়েরি বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা বেলাবতে আনন্দ মিছিল করেছে নবগঠিত উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা রায়পুরার আলোচিত জুয়েল হত্যা মামলার পলাতক আসামি জীবন মিয়া গ্রেফতার বেলাবোতে মাদকসহ নারী গ্রেফতার: ২২ পিস ইয়াবা ও ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলামের দাফন সম্পন্ন বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন সভাপতি মামুন সাধারণ সম্পাদক মোফাজ্জল বেলাবোতে কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি আওয়াল সম্পাদক সজল

ব্যাংকার তুষার রাব্বি একজন মানবিক মানুষ

Reporter Name
  • Update Time : সোমবার, ডিসেম্বর ৩০, ২০২৪,
  • 146 Time View

 

মোঃ বাদল মিয়া, বেলাব (নরসিংদী) প্রতিনিধি:
আমরা সেই মানুষ হতে চাই, যে মানুষ হবে একজন মানবিক, অন্যের বিপদে ছুটে আসবে, মানুষের কষ্টে কষ্টিত হবে, যারা একমুঠো ভাতের জন্য দিশেহারা, তাদের পাঁশে গিয়ে দাঁড়াবে। তারাই হচ্ছে সত্যিকারের মানবিক মানুষ। এমন একজন মানুষ যাঁর মন কাঁদে গরীব দুঃখী ও অসহায় মানুষের জন্য। তিনি হলেন,নরসিংদীর বেলাব উপজেলার মাটিয়াল পাড়া গ্রামের ডাক্তার মোঃআঃ ছাত্তার মিয়ার বড় ছেলে তুষার রাব্বি।

এলাকাবাসীর মন জুড়ে রয়েছে এই সদালাপী, নিরাহংকার মানুষটি। হাসি-খুশি ছাড়া তিনি কথা বলেন না। নিঃস্বাার্থভাবে অসহায় দরিদ্র মানুষের পাঁশে সব সময় নিজেকে বিলিয়ে দেন। অস্বচ্ছল পরিবারের ছেলে-মেয়েদের লেখা-পড়ার খরচ ও কন্যাদ্বায়গ্রস্ত পরিবারের পাঁশে থাকেন। ধর্মীয় প্রতিষ্ঠানে সব সময় সহযোগিতা করে থাকেন। অসহায় দরিদ্র মানুষের পাঁশে থেকে তাদের আর্থিক সহযোতিা করেন নিঃশ্বার্থভাবে।

বেলাব পাইলট মডার্ণ মডেল হাই স্কুলের কৃতি শিক্ষার্থীদের প্রতি বছর সংবর্ধনা প্রদান অনুষ্ঠান সহ সেচ্ছাসেবী সংগঠন “চলো গড়ি বেলাব” এর বৃত্তি পরীক্ষা মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা লাভে উদ্বুদ্ধ করেন তুষার রাব্বি।একটি বিশ্বস্ত সূত্রে জানা যায়,শীঘ্রই “চলগড়ি বেলাব” এর এডমিন প্যানেলের সভাপতি হচ্ছেন তুষার রাব্বি।

এ ব্যাপারে তুষার রাব্বি বলেন, আমি একজন ক্ষুদ্র মানুষ। মানুষের জন্য কিছু করার চেষ্টা করি। মানুষের জন্য কিছু করতে পারলে আমার ভালো লাগে। মনের তৃপ্তি মেটে। এই পৃথিবীতে কেউ চিরদিন থাকবে না। তাই আমি মানুষকে এতো ভালোবাসি। মানুষের শত আঘাত আমার কাছে তুচ্ছ মনে হয়।
তিনি বলেন, যতদিন বেঁচে থাকবো, ততদিন যেন নিঃশ্বার্থভাবে মানুষের পাঁশে থাকতে পারি। মহান রাব্বুল আলামীন যেনো আমাকে সেই তৌফিক দান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category