৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি| দুপুর ১:২৩| গ্রীষ্মকাল|
শিরোনাম:
বেলাবতে পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ নরসিংদীতে অধ্যক্ষের উপর হামলা, থানায় ডায়েরি বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা বেলাবতে আনন্দ মিছিল করেছে নবগঠিত উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা রায়পুরার আলোচিত জুয়েল হত্যা মামলার পলাতক আসামি জীবন মিয়া গ্রেফতার বেলাবোতে মাদকসহ নারী গ্রেফতার: ২২ পিস ইয়াবা ও ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলামের দাফন সম্পন্ন বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন সভাপতি মামুন সাধারণ সম্পাদক মোফাজ্জল বেলাবোতে কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি আওয়াল সম্পাদক সজল

মনোহরদীতে দুইজন নারী হাফেজাকে স্বর্ণপদক প্রদান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, জানুয়ারি ৯, ২০২৫,
  • 133 Time View

 

মোঃ বাদল মিয়া, বেলাব (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর মনোহরদীতে কোরআনে দুইজন নারী হাফেজাকে স্বর্ণপদক প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে মনোহরদী বাসস্ট্যান্ড সংলগ্ন আদর্শ মহিলা হিফজ মাদ্রাসা প্রাঙ্গণের অনুষ্ঠানে তাদের এই সংবর্ধনা ও স্বর্ণপদক পুরস্কার দেওয়া হয়। তারা অত্র মাদ্রাসার হিফজ বিভাগ থেকে পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করেন। স্বর্ণপদক পাওয়া হাফেজারা হলেন- হাফেজা সাবিকুন্নাহার, হাফেজা তানজিনা মীম। এসময় তাদেরকে আধাভরি ওজনের একটি করে স্বর্ণের চেইন ও সম্মাননা ক্রেষ্ট দেওয়া হয়। অনুষ্ঠান শেষে নবীন ছাত্রীদের হিফজের সবক দেওয়া হয়। অনুষ্ঠানে আদর্শ মহিলা হিফজ মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা মাহমুদ হাসান, মাওলানা মুফতি আশরাফ আলী যুক্তিশাহী, মনোহরদী প্রেস ক্লাবের সভাপতি আসাদুজ্জামান নূর, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, কার্যকরী সদস্য মো. মোবারক হোসেনসহ মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্যগণ ও বিভিন্ন মাদ্রাসার শিক্ষকগণ এসময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বর্ণপদক প্রাপ্ত হাফেজা তানজিনা মীমের পিতা মো.জুলহাস মিয়া বলেন, কোরআনের হাফেজদের এধরণের সংবর্ধনা ও স্বর্ণপদক দেওয়ার উদ্যোগ সত্যিই প্রশংসনীয় কাজ। এজন্য তিনি মাদ্রাসা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন, এতে অন্যেরা কোরআন শিক্ষার প্রতি আরোও উৎসাহিত হবে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category