৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি| রাত ১০:০২| গ্রীষ্মকাল|
শিরোনাম:
বেলাবতে পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ নরসিংদীতে অধ্যক্ষের উপর হামলা, থানায় ডায়েরি বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা বেলাবতে আনন্দ মিছিল করেছে নবগঠিত উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা রায়পুরার আলোচিত জুয়েল হত্যা মামলার পলাতক আসামি জীবন মিয়া গ্রেফতার বেলাবোতে মাদকসহ নারী গ্রেফতার: ২২ পিস ইয়াবা ও ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলামের দাফন সম্পন্ন বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন সভাপতি মামুন সাধারণ সম্পাদক মোফাজ্জল বেলাবোতে কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি আওয়াল সম্পাদক সজল

রায়পুরা পৌর বিএনপির সভাপতি পেলেন মাওলানা ভাসানী লিডারশীপ এ্যাওয়ার্ড

Reporter Name
  • Update Time : শনিবার, জানুয়ারি ১১, ২০২৫,
  • 131 Time View

 

শফিকুল ইসলাম, রায়পুরা প্রতিনিধি:
শিক্ষা ও রাজনৈতিক ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য মাওলানা ভাসানী লিডারশিপ অ্যাওয়ার্ড ২৪ পেলেন রায়পুরা পৌরসভা বিএনপির সভাপতি মো. ইদ্রিস আলী মুন্সি।

শনিবার (১১জানুয়ারী) বিকালে ইকোনোমিক রিপোটার্স ফোরাম মিলনায়তন পুরানা পল্টন, বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও সিজি কমিউনিকেশন বিডি এর যৌথ উদ্যোগে মাওলানা ভাসানী লিডারশিপ অ্যাওয়ার্ড ( ক্রেস্ট) প্রদান অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি মীর হাসমত আলী বাংলাদেশ সুপ্রীম কোর্ট, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোঃ জাকারিয়া (সাবেক সচিব), সাবেক অতিরিক্ত সচিব (ম্যাজিস্ট্রেট) রোকন উস-দোল্লা।

ইদ্রিস আলী মুন্সি ৯০ দশকের ছাত্রদলের রাজনীতি থেকে রাজনীতি যাত্রা শুরু করেন, ১৯৯১ইং সালে রায়পুরা ডিগ্রী কলেজের ভিপি নির্বাচিত হয়। পর্যায়ক্রমে রায়পুরা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ও রায়পুরা উপজেলা যুবদলের সভাপতি, রায়পুরা পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বর্তমানে রায়পুরা পৌরসভা বিএনপির সভাপতি দায়িত্ব পালন করে আসছেন, মি.মুন্সি পেশায় একজন আদর্শ শিক্ষক। তিনি রাজ কিশোর রাধা মোহন স্কুল এন্ড কলেজ (আর,কে,আর,এম) এর সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category