১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি| বিকাল ৪:০১| গ্রীষ্মকাল|
শিরোনাম:
বেলাবতে পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ নরসিংদীতে অধ্যক্ষের উপর হামলা, থানায় ডায়েরি বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা বেলাবতে আনন্দ মিছিল করেছে নবগঠিত উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা রায়পুরার আলোচিত জুয়েল হত্যা মামলার পলাতক আসামি জীবন মিয়া গ্রেফতার বেলাবোতে মাদকসহ নারী গ্রেফতার: ২২ পিস ইয়াবা ও ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলামের দাফন সম্পন্ন বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন সভাপতি মামুন সাধারণ সম্পাদক মোফাজ্জল বেলাবোতে কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি আওয়াল সম্পাদক সজল

রায়পুরা প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, মার্চ ২৮, ২০২৫,
  • 86 Time View

 

নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরায় রায়পুরা প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল বৃহস্পতিবার রায়পুরা উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

রায়পুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল হক ও সহ-সভাপতি শরিফুল ইসলামের সঞ্চালনায় ও ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা প্রেসক্লাবের কার্যকরী উপদেষ্টা ও রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা।

উক্ত মাহফিলে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা ও বিএনপি কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।

এসময় অন্যদের মধ্যে রায়পুরা উপজেলা মুক্তিযোদ্ধা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ফজলু রহমান, রায়পুরা প্রেসক্লাবের উপদেষ্টা, কার্যনির্বাহী সদস্য ও সাধারণ সদস্য, রায়পুরা সাংবাদিক ফোরাম ও রিপোর্টাস ক্লাবের সাংবাদিক, জেলা, উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীসহ সুশীল সমাজের ব্যক্তি-বর্গগণ উপস্থিত ছিলেন।

মাহফিলে প্রধান আলোচক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলসহ অন্যান্য বক্তারা রায়পুরায় সাংবাদিকদের বস্তুনিষ্ট ও দুঃসাহসিক সাংবাদিকতা প্রসংসা করেন এবং যে কোনো প্রয়োজনে সাংবাদিকদের পাশে থাকার কথা উল্লেখ করেন।

অপরদিকে প্রধান অতিথির বক্তব্যে রায়পুরা প্রেসক্লাবের কার্যকরী উপদেষ্টা ও রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা বলেন সাংবাদিকরা সমাজের দর্পন। আপনারা বিভিন্ন উন্নয়ন মূলক কাজের পাশাপাশি সমাজের বিভিন্ন তথ্য তোলে ধরেন। বস্তুনিষ্ট সাংবাদিকতা একটি দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যেটি নেগেটিভ নিউজ, সেটি নেগেটিভ ও যেটি পজিটিভ নিউজ, সেটি পজিটিভ নিউজ হিসেবে উপস্থিত করবেন। আপনাদের সাংবাদিকতায় আমি প্রাউটফিল করি। রায়পুরার সাংবাদিকগন বস্তুনিষ্ট সংবাদ প্রকাশে বিশ্বাসী। আলোচনা সভা শেষে মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category