মোঃ বাদল মিয়া, বেলাব (নরসিংদী) প্রতিনিধিঃ
ডা. মোঃ রহমত উল্লাহ পাভেল ফাউন্ডেশনের
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ডা. রহমত উল্লাহ পাভেল শিক্ষাবৃত্তি পরিচালনা পরিষদের আয়োজনে শনিবার (২৯ মার্চ) বিকালে বেলাব উপজেলার নারায়ণপুর সরাফত উল্লাহ উচ্চ বিদ্যালয়ে ডা. মোঃ রহমত উল্লাহ পাভেল ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের রেজিস্ট্রার (ইএনটি) এমবিবিএস, বিবিএস (স্বাস্থ্য) ডা. রহমত উল্লাহ পাভেলের সভাপতিত্বে এবং নারায়ণপুর কেয়ার হাসপাতালেের পরিচালক মোঃ হামিদ মিয়ার সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন নারায়ণপুর কেয়ার হাসপাতালের চেয়ারম্যান ডা. এম এ জোবায়ের শরীফ,ভাটের চর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা জাহানানুল হক বাবুল,ডা. রহমত উল্লাহ পাভেল ফাউন্ডেশনের আহবায়ক প্রভাষক রহমত উল্লাহ , মোশারফ হোসেন, দীন ইসলাম, আশিক মিয়া, আশরাফুল ইসলাম তাসিন, মোঃ শরিফুল ইসলাম ( শ্রাবন),মোরাদ হোসেন, মোবারক হোসেন, কাইয়ুম মিয়া, মোঃ শিমুল মিয়া,মোঃ নিজাম উদ্দিন, মোঃ সাইদুজ্জামান সজীব,সাইফুল ইসলাম স্বপন,শাহরিয়ার হোসাইন, মোঃ নাহিদ হোসেন প্রমুখ।