মোঃ বাদল মিয়া, বেলাব (নরসিংদী) প্রতিনিধি:
ঈদুল ফিতর উপলক্ষ্যে অস্বচ্ছল ও দু:স্থ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে নতুন দিগন্তে বাংলাদেশ সংগঠন (N.D.B)।
শনিবার (২৯ মার্চ সকাল ১০ টায় উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের চর ছায়েট উত্তর পাড়া বাইতুল জান্নাত জামে মসজিদ প্রাঙ্গনে নতুন দিগন্তে বাংলাদেশ সংগঠন (N.D.B) উদ্যোগে ঈদ উপহার বিতরণ করা হয়।
নতুন দিগন্তে বাংলাদেশ সংগঠন
(N.D.B) আয়োজনে অস্বচ্ছল, বিধবা ও দু:স্থ পরিবারের পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী হিসাবে পুরুষ এবং মহিলাদের মাঝে ২০০ শাড়ী এবং ৫০ টি লুঙ্গি উপহার দেওয়া হয়।
নতুন দিগন্তে বাংলাদেশ সংগঠনের সভাপতি মোঃ মোত্তুফা কামালের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন নতুন দিগন্তে বাংলাদেশ সংগঠনের উপদেষ্টা রুমান সরকার ,কোষাধ্যক্ষ আক্তার হোসেন (আসিফ), ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ রিয়াজুল ইসলাম, সহকারী আইন বিষয়ক সম্পাদক তৌফিক হাসান রাজ, সদস্য আসাদুজ্জামান সরকার রাব্বিসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
নতুন দিগন্তে বাংলাদেশ সংগঠনের কোষাধ্যক্ষ আক্তার হোসেন (আসিফ) বলেন, আগামীতে যাতে আরো বেশী মানুষের হাতে সাহায্যর হাত বাড়িয়ে দিতে পারি সে জন্য সমাজের বিত্তবান লোকদেরকে এগিয়ে আশা আহবান জানাচ্ছি।
নতুন দিগন্তে বাংলাদেশ সংগঠনের সভাপতি সৌদি আরব প্রবাসী মোঃ মোত্তুফা কামাল বলেন, প্রবাসীদের অর্থেই এ ক্লাবটি চলে আমি তাদেরকে ধন্যবাদ দিয়ে একটি কথা বলতে চাই প্রবাসীদের পাশাপাশি সমাজের বিত্তবান লোকেরাও যদি এগিয়ে আসে তাহলে আমাদের পরবর্তী প্রজন্মও ক্লাবটি চালিয়ে যেতে পারবে ইনশাআল্লাহ।
নতুন দিগন্তে বাংলাদেশ সংগঠনের উপদেষ্টা রুমান সরকার বলেন - সংগঠনের সভাপতি মোস্তফা কামাল, সিনিয়র সহ সভাপতি এস.এম সোহেল রানা সরকার এবং আমাদের ত্বতাবধানে ক্লাবটি প্রতিষ্ঠিত হয়। এটি আমাদের পরের প্রজন্ম না থাকলেও কিয়ামত পর্যন্ত যেন সংগঠনটি চলতে থাকে এআশাবাদ ব্যক্ত করছি।