১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি| ভোর ৫:২৬| গ্রীষ্মকাল|
শিরোনাম:
বেলাবতে পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ নরসিংদীতে অধ্যক্ষের উপর হামলা, থানায় ডায়েরি বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা বেলাবতে আনন্দ মিছিল করেছে নবগঠিত উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা রায়পুরার আলোচিত জুয়েল হত্যা মামলার পলাতক আসামি জীবন মিয়া গ্রেফতার বেলাবোতে মাদকসহ নারী গ্রেফতার: ২২ পিস ইয়াবা ও ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলামের দাফন সম্পন্ন বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন সভাপতি মামুন সাধারণ সম্পাদক মোফাজ্জল বেলাবোতে কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি আওয়াল সম্পাদক সজল

বেলাবতে ঈদ উপহার বিতরণ

Reporter Name
  • Update Time : বুধবার, এপ্রিল ২, ২০২৫,
  • 119 Time View

 

মোঃ বাদল মিয়া, বেলাব (নরসিংদী) প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এবং বেলাব মনোহরদীর সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুলের তত্ত্বাবধানে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
রবিবার (৩০ মার্চ) বিকাল ৫ টায় বেলাব উপজেলার নারায়ণপুর ইউনিয়নের করোনা মোড়ে ঈদ উপহার বিতরণ হয়।
নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রশিদুল ইসলাম লাল মিয়ার সভাপতিত্বে এবং বেলাব উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী আশিক সুজন মানুনের আয়োজনে বঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেলাব উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বেলাব উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আহসান হাবিব বিপ্লব, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক যুবদল নেতা অহিদুজ্জামান অহেদ, ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ রমজান আলী রঞ্জু, ১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সানোয়ার হোসেন,বেলাব উপজেলা ছাত্রদল নেতা মোস্তফা কামালসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category