৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি| রাত ১:৩৭| গ্রীষ্মকাল|
শিরোনাম:
বেলাবতে পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ নরসিংদীতে অধ্যক্ষের উপর হামলা, থানায় ডায়েরি বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা বেলাবতে আনন্দ মিছিল করেছে নবগঠিত উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা রায়পুরার আলোচিত জুয়েল হত্যা মামলার পলাতক আসামি জীবন মিয়া গ্রেফতার বেলাবোতে মাদকসহ নারী গ্রেফতার: ২২ পিস ইয়াবা ও ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলামের দাফন সম্পন্ন বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন সভাপতি মামুন সাধারণ সম্পাদক মোফাজ্জল বেলাবোতে কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি আওয়াল সম্পাদক সজল

ঈদের ছুটিতে বানর দেখতে আসা মানুষের ভিড়ে উৎসবমুখর রামপুর

Reporter Name
  • Update Time : বুধবার, জুন ১১, ২০২৫,
  • 220 Time View

 

হাবিব উল্লাহ, মনোহরদী প্রতিনিধি:
নরসিংদীর মনোহরদী উপজেলার রামপুর গ্রামে ঈদের ছুটিতে বাড়তি প্রাণচাঞ্চল্য দেখা গেছে। শত বছরের পুরনো বানরের বাসস্থান দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন মানুষ। তবে এই উৎসবমুখরতার আড়ালে রয়েছে এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ ও অব্যবস্থাপনার চিত্র।

রামপুর গ্রামে ঢুকতেই চোখে পড়ে বাঁশবাগানে, বসতবাড়ির আঙিনায় কিংবা রাস্তাঘাটে দৌড়াদৌড়ি করছে অসংখ্য বানর। কেউ কেউ এ দৃশ্য উপভোগ করছেন, কেউ আবার ভোগছেন ভোগান্তি।

স্থানীয়দের অভিযোগ, বানরের দল প্রতিনিয়ত ক্ষেতের শাকসবজি, ফলমূল এমনকি রান্নাঘর পর্যন্ত তছনছ করে দেয়। অনেকেই জানান, আগে গাছে গাছে ফল ধরলে খুশি হতাম, এখন ভাবি কতটুকু বাঁচবে বানরের হাত থেকে।

গাছপালা ও বনজঙ্গল ধ্বংসের ফলে বানরের প্রাকৃতিক খাদ্যের ঘাটতি দেখা দিয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। ফলে তারা লোকালয়ে নেমে এসে খাদ্য সংগ্রহে মরিয়া হয়ে উঠেছে।

স্থানীয় এক বাসিন্দা বলেন, “বন ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় দীর্ঘদিন ধরেই এ বিষয়ে উদাসীন। প্রশাসন বানরের জন্য অভয়ারণ্য নির্মাণ করলেও, সেখানে কোনো খাদ্যের ব্যবস্থা নেই।”

এদিকে, ঈদের ছুটিতে বানর দেখতে আসা পর্যটকদের মধ্যেও দেখা দিয়েছে অসন্তোষ। ব্রাহ্মণবাড়িয়া থেকে আসা একজন দর্শনার্থী বলেন, “এখানে এসে দেখি রেস্টুরেন্ট বা খাবারের কোনো ভালো ব্যবস্থা নেই। পরিবার নিয়ে এসে পড়তে হয়েছে বিপাকে।”

পর্যটন সম্ভাবনার কথা মাথায় রেখে এলাকাবাসী ও পর্যটকরা চান যথাযথ পরিকল্পনা ও সরকারি সহযোগিতার মাধ্যমে রামপুরকে একটি পর্যটন এলাকায় রূপান্তর করা হোক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category