৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি| রাত ৮:৪৮| গ্রীষ্মকাল|
শিরোনাম:
বেলাবতে পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ নরসিংদীতে অধ্যক্ষের উপর হামলা, থানায় ডায়েরি বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা বেলাবতে আনন্দ মিছিল করেছে নবগঠিত উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা রায়পুরার আলোচিত জুয়েল হত্যা মামলার পলাতক আসামি জীবন মিয়া গ্রেফতার বেলাবোতে মাদকসহ নারী গ্রেফতার: ২২ পিস ইয়াবা ও ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলামের দাফন সম্পন্ন বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন সভাপতি মামুন সাধারণ সম্পাদক মোফাজ্জল বেলাবোতে কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি আওয়াল সম্পাদক সজল

বেলাবরের তানভীর আঞ্জুম ৪৪তম বিসিএসে পুলিশ ক্যাডারে ১৮তম মেধাক্রমে সুপারিশপ্রাপ্ত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, জুলাই ১, ২০২৫,
  • 302 Time View

 

মোঃ বাদল মিয়া, বেলাব (নরসিংদী) প্রতিনিধি:

নরসিংদী জেলার বেলাব উপজেলার দক্ষিণ ধরু গ্রামে তানভীর আঞ্জুম ৪৪তম বিসিএস পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে বাংলাদেশ পুলিশ ক্যাডারে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে ১৮তম মেধাক্রমে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

তানভীরের এই গৌরবময় অর্জনে গর্বিত তার পরিবার, শিক্ষক-শিক্ষিকা, বন্ধুবান্ধব এবং পুরো এলাকাবাসী।

তিনি দক্ষিণ ধরু গ্রামের একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মৃত মোহাম্মদ হানিফ এবং মাতা নাজমা বেগম। ২ ভাই ও ২ বোনের মধ্যে তিনি তৃতীয়।
শিক্ষাজীবনে শুরু থেকেই মেধাবী তানভীর আঞ্জুম রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে প্রাণ রসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বিশ্ববিদ্যালয় জীবন থেকেই তিনি স্বপ্ন দেখতেন দেশের সেবায় নিজেকে নিয়োজিত করার।

তানভীর বলেন“এই সাফল্য আল্লাহর রহমত, আমার বাবা-মায়ের দোয়া এবং শিক্ষকদের অকৃত্রিম সহযোগিতার ফল। আমি দেশের জন্য কাজ করতে চাই, মানুষের পাশে থাকতে চাই।”
তাঁর এই সাফল্য শুধু ব্যক্তিগত নয়, বরং বেলাব উপজেলার তরুণ সমাজের জন্য এক অনুপ্রেরণা। স্থানীয়রা মনে করছেন, তানভীরের মতো মেধাবী ও প্রতিশ্রুতিশীল তরুণদের এগিয়ে আসা বাংলাদেশের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তাঁর এই অর্জনে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে অভিনন্দন বার্তা দিয়েছেন। এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও তাকে শুভেচ্ছা জানিয়েছেন।
তানভীর আঞ্জুমের সাফল্য নতুন প্রজন্মের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category