৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি| রাত ৮:৫০| গ্রীষ্মকাল|
শিরোনাম:
বেলাবতে পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ নরসিংদীতে অধ্যক্ষের উপর হামলা, থানায় ডায়েরি বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা বেলাবতে আনন্দ মিছিল করেছে নবগঠিত উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা রায়পুরার আলোচিত জুয়েল হত্যা মামলার পলাতক আসামি জীবন মিয়া গ্রেফতার বেলাবোতে মাদকসহ নারী গ্রেফতার: ২২ পিস ইয়াবা ও ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলামের দাফন সম্পন্ন বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন সভাপতি মামুন সাধারণ সম্পাদক মোফাজ্জল বেলাবোতে কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি আওয়াল সম্পাদক সজল

আদর্শ গ্রাম গড়তে যুব সমাজের উদ্যোগ—চর সাগরদীতে ব্যতিক্রমধর্মী আয়োজন

Reporter Name
  • Update Time : শনিবার, নভেম্বর ৮, ২০২৫,
  • 107 Time View

 

মনোহরদী প্রতিনিধি:
৭ নভেম্বর ২০২৫ রোজ শুক্রবার বাদ আছর নরসিংদী জেলার মনোহরদী উপজেলার চর সাগরদী মাদ্রাসা প্রাঙ্গণে এক ব্যতিক্রমধর্মী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‘আদর্শ গ্রাম উন্নয়নে যুব সমাজের ভূমিকা’ শীর্ষক এ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে চর সাগরদী যুব সমাজ।

অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল সমাজে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখা এবং এলাকাবাসীর মধ্যে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি করা। বক্তারা বলেন, “যুব সমাজ একটি জাতির প্রাণশক্তি। তাদের সঠিক পথে পরিচালিত করতে পারলেই সমাজ ও দেশ এগিয়ে যাবে।”

এমন সচেতনতামূলক আলোচনা সভার উদ্যোগকে স্বাগত জানিয়ে বক্তারা বলেন, “যারা এমন একটি সুন্দর আয়োজন করেছে, তারা সত্যিই প্রশংসার দাবিদার। আমরা তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।”

আলোচনা সভা শেষে সমাজ উন্নয়ন, শিক্ষা ও ক্রীড়াক্ষেত্রে অবদান রাখায় কয়েকজন মেধাবী শিক্ষার্থী ও যুবককে পুরস্কার প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন রামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম, মোঃ শাহাদাত হোসেন,(ব্যাংকার) মোঃ মাসুদ রানা নান্নু, (বিশিষ্ট ব্যবসায়ী)ও মোঃ হান্নান মিয়া (সমাজ সেবক)

যুবকদের পক্ষ থেকে বিশেষ ভূমিকা রাখেন মোঃ মোজাম্মেল হক ও সাকিল মিয়া।

এছাড়া, সারা দিনব্যাপী অনুষ্ঠিত হয় বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও বিনোদনমূলক খেলা, যেখানে স্থানীয় তরুণ-যুবকদের প্রাণবন্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, ইমাম, অভিভাবকসহ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category