৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি| রাত ৮:৫০| গ্রীষ্মকাল|
শিরোনাম:
বেলাবতে পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ নরসিংদীতে অধ্যক্ষের উপর হামলা, থানায় ডায়েরি বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা বেলাবতে আনন্দ মিছিল করেছে নবগঠিত উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা রায়পুরার আলোচিত জুয়েল হত্যা মামলার পলাতক আসামি জীবন মিয়া গ্রেফতার বেলাবোতে মাদকসহ নারী গ্রেফতার: ২২ পিস ইয়াবা ও ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলামের দাফন সম্পন্ন বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন সভাপতি মামুন সাধারণ সম্পাদক মোফাজ্জল বেলাবোতে কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি আওয়াল সম্পাদক সজল

বেলাবোতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৩ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

Reporter Name
  • Update Time : শুক্রবার, জানুয়ারি ১৬, ২০২৬,
  • 124 Time View

 

​মোঃ বাদল মিয়া, বেলাব (নরসিংদী) প্রতিনিধি:

​নরসিংদীর বেলাবোতে পুলিশের এক ঝটিকা অভিযানে ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বেলাবো থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আমান উল্লাহর নেতৃত্বে এবং ওসি (তদন্ত) মো. নাসির উদ্দিনসহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় বাজনাব সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন জাকির হোসেনের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তল্লাশি চালিয়ে ইয়াবাসহ প্রথমে জাকির হোসেন ও আরমান হোসেন নামে দুইজনকে আটক করে পুলিশ।

​আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে আটককৃতদের দেখতে যান উজ্জল মিয়া নামে এক ব্যক্তি। তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় পুলিশ তাকে তল্লাশি করলে মাদক সেবনে ব্যবহৃত কার্বন পেপার উদ্ধার করা হয়। পরবর্তীতে নিজের অপরাধ স্বীকার করলে পুলিশ তাকেও আটক করে।

​আটককৃত তিনজনকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের সাজা প্রদান করা হয়:
• ​মো. জাকির হোসেন (৩৬): (পিতা: মো. সিরাজুল ইসলাম, গ্রাম: বাজনাব) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড।
• ​আরমান হোসেন (২২): (পিতা: আব্দুল কাদির, গ্রাম: বেলাবো টেকপাড়া) ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড।
• ​মো. উজ্জল (৩৫): (পিতা: মো. আলী আকবর, গ্রাম: বেলাবো মাটিয়াল পাড়া) ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড।

​স্থানীয় সূত্রে জানা গেছে, দণ্ডপ্রাপ্ত আরমান হোসেন মাত্র একদিন আগেই অন্য একটি মামলায় জামিনে মুক্ত হয়ে বাড়িতে ফিরেছিলেন। আজ সন্ধ্যায় জাকির হোসেন তাকে বেলাবো বাজার থেকে ফুসলিয়ে বাজনাব এলাকায় নিয়ে যান বলে জানা গেছে।

​বেলাবো থানা পুলিশ জানায়, এলাকায় মাদকের বিস্তার রোধে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। দণ্ডপ্রাপ্তদের যথাযথ প্রক্রিয়ায় জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category