নিজস্ব প্রতিবেদক :
পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছে দৈনিক সময়ের চেতনা।
এক শুভেচ্ছা বার্তায় দৈনিক সময়ের চেতনার সম্পাদকমণ্ডলী বলেন, মাহে রমজান আত্মসংযম, তাকওয়া, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার এক অনন্য সুযোগ। এই পবিত্র মাস আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে সত্য, ন্যায় ও শান্তির পথে চলার অনুপ্রেরণা জোগায়।
বার্তায় আরও বলা হয়, রমজান মানুষকে ভ্রাতৃত্ববোধ, ধৈর্য ও পরোপকারের শিক্ষা দেয়। সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক দায়িত্ব পালনের জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়।
দৈনিক সময়ের চেতনা আশা প্রকাশ করে যে, মাহে রমজানের পবিত্রতা ও শিক্ষা আমাদের ব্যক্তি, পরিবার ও জাতীয় জীবনে ইতিবাচক পরিবর্তন বয়ে আনবে। একই সঙ্গে দেশ ও জাতির সার্বিক শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।