৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি| রাত ৮:৫২| গ্রীষ্মকাল|
শিরোনাম:
বেলাবতে পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ নরসিংদীতে অধ্যক্ষের উপর হামলা, থানায় ডায়েরি বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা বেলাবতে আনন্দ মিছিল করেছে নবগঠিত উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা রায়পুরার আলোচিত জুয়েল হত্যা মামলার পলাতক আসামি জীবন মিয়া গ্রেফতার বেলাবোতে মাদকসহ নারী গ্রেফতার: ২২ পিস ইয়াবা ও ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলামের দাফন সম্পন্ন বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন সভাপতি মামুন সাধারণ সম্পাদক মোফাজ্জল বেলাবোতে কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি আওয়াল সম্পাদক সজল

রমজান উপলক্ষে নরসিংদীতে বাজার মনিটরিং, মোবাইল কোর্টে জরিমানা

Reporter Name
  • Update Time : সোমবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৬,
  • 62 Time View

 

কাজী জহিরুল ইসলাম খোকন, নরসিংদী প্রতিনিধি :

পবিত্র মাহে রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে নরসিংদী শহরে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি ২০২৬) নরসিংদী শহরের সঙ্গীতা বাজার এলাকায় সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাছান পাটোয়ারীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে বাজারের বিভিন্ন দোকানে দ্রব্যমূল্য, পণ্যের সরবরাহ, মূল্য তালিকা এবং ক্রয় রশিদ যাচাই করা হয়। এ সময় মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ক্রয় রশিদ সংরক্ষণ না থাকায় দুটি মামলায় মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনাকালে বাজার কমিটির প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।

এ সময় আসন্ন রমজান উপলক্ষে দ্রব্যমূল্যের অযৌক্তিক বৃদ্ধি রোধে সংশ্লিষ্ট আইনের ধারা সম্পর্কে ব্যবসায়ীদের সচেতন করা হয় এবং নির্ধারিত নিয়ম মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানানো হয়।

সূত্রে জানানো হয়েছে, রমজান মাসে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।

এসময় জেলা পুলিশ নরসিংদী ও আনসার- ভিডিপি সদস্যগণ সার্বিক সহযোগিতা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category