নিজস্ব প্রতিবেদক :
রায়পুরা পৌরসভা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও রায়পুরা উপজেলা নবগঠিত আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য হিসেবে দায়িত্ব পেয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছেন অহিদুজ্জামান অহিদ।
দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তৃণমূল পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত করতে কাজ করে আসছেন তিনি। আন্দোলন-সংগ্রাম ও সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখায় দলের শীর্ষ নেতৃত্ব তার প্রতি আস্থা প্রকাশ করে গুরুত্বপূর্ণ এই দায়িত্ব অর্পণ করেছে।
রায়পুরা পৌরসভা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম ত্বরান্বিত করা, তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় বৃদ্ধি এবং দলকে শক্তিশালী অবস্থানে নিয়ে যাওয়াই হবে তার মূল লক্ষ্য বলে জানা গেছে। পাশাপাশি উপজেলা নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন তিনি।
অহিদুজ্জামান অহিদ বলেন, “দল আমাকে যে দায়িত্ব দিয়েছে, তা সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করবো। রায়পুরায় বিএনপিকে আরও সুসংগঠিত ও ঐক্যবদ্ধ করাই আমার প্রধান লক্ষ্য।”
স্থানীয় নেতাকর্মীরা আশা করছেন, তার নেতৃত্বে রায়পুরা পৌরসভা ও উপজেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং দল নতুনভাবে শক্ত ভিত্তি লাভ করবে।