মোঃ বাদল মিয়া, বেলাব (নরসিংদী) প্রতিনিধি :
নরসিংদীর বেলাবতে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে মধ্যরাতে অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবা সেবনের অভিযোগে এক নারী সহ আট ব্যক্তিকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে অর্থদণ্ডসহ বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাফসা নাদিয়া।
শুক্রবার দুপুরে এই সাজা প্রদান করা হয়। জানা যায়, উপজেলার পাটুলী ইউনিয়নের হাড়িসাংগান এবং চর উজিলাবো ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় গাঁজা ও ইয়াবা সেবনে করে জনসাধারণের শান্তি বিনষ্ট করার অপরাধে ৮ জনকে হাতেনাতে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি হলেন উপজেলার নারায়নপুর ইউনিয়নের টানলক্ষিপুর গ্রামের মৃত আওয়াল মেম্বারের ছেলে রানা মিয়া(২২), চর উজিলাবো ইউনিয়নের চর উজিলাবো গ্রামের মোঃ হান্নান মিয়ার ছেলে মেহেদী হাসান সম্রাট(২৪) মৃত সাত্তার মিয়ার ছেলে শিপন মিয়া,বাজনাবো ইউনিয়নের হাড়িসাংগান গ্রামের সুলতান মিয়ার ছেলে পারভেজ মিয়া(১৯), জিন্নাত আলীর ছেলে অলি উল্লাহ(১৯), শরিয়ত উল্লার ছেলে সাইফুল ইসলাম(১৯), বাজনাবো গ্রামের রোস্তম আলীর ছেলে শামীম মিয়া(৩২) এবং রোস্তম আলীর মেয়ে রোমা আক্তার(৪০)।