৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি| রাত ৮:৫২| গ্রীষ্মকাল|
শিরোনাম:
বেলাবতে পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ নরসিংদীতে অধ্যক্ষের উপর হামলা, থানায় ডায়েরি বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা বেলাবতে আনন্দ মিছিল করেছে নবগঠিত উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা রায়পুরার আলোচিত জুয়েল হত্যা মামলার পলাতক আসামি জীবন মিয়া গ্রেফতার বেলাবোতে মাদকসহ নারী গ্রেফতার: ২২ পিস ইয়াবা ও ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলামের দাফন সম্পন্ন বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন সভাপতি মামুন সাধারণ সম্পাদক মোফাজ্জল বেলাবোতে কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি আওয়াল সম্পাদক সজল

নরসিংদী সরকারি কলেজ এইচএসসি’৯১ ও স্নাতক’৯৩ ব্যাচের ইফতার মাহফিল অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, মার্চ ৮, ২০২৬,
  • 54 Time View

 

কাজী জহিরুল ইসলাম খোকন :

নরসিংদী সরকারি কলেজের এইচএসসি’৯১ ও স্নাতক’৯৩ ব্যাচের উদ্যোগে এক সৌহার্দ্যপূর্ণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত ৬ মার্চ নরসিংদী সরকারি কলেজ মিলনায়তনে আয়োজিত এ ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন নরসিংদী সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস ও নরসিংদী জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক মহসিন হোসাইন বিদ্যুৎ। অনুষ্ঠানে ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা অংশগ্রহণ করে দীর্ঘদিন পর একত্রিত হওয়ার আনন্দ ভাগাভাগি করেন।

ইফতার মাহফিলে অংশগ্রহণকারীরা কলেজ জীবনের নানা স্মৃতি তুলে ধরেন এবং পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে এইচএসসি’৯১ ও স্নাতক’৯৩ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category