মোঃ বাদল মিয়া, বেলাবো (নরসিংদী) প্রতিনিধি :
নরসিংদীর বেলাবো উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহযাতা খাত হতে খরিপ মৌসুমে পাট ফসলের আবাদ বৃদ্ধির লক্ষে বিনামূল্যে পাট বীজ ও সার সহায়তা প্রদান করা হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) সকালে বেলাবো উপজেলা কার্যালয়ের সামনে উপজেলা প্রশাসনের সহযোগিতায় এবং উপজেলা কৃষি অফিসের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করেন বেলাবো উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফছা নাদিয়া ।
এসময় উপস্হিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোহাম্মদ মাহবুব আলম লেলিন,
উপজেলা পাট অধিদপ্তরের উপসহকারী লক্ষন কুমার রায় উপসহকারী কৃষি দপ্তরের উপসহকারী মানিক সাহা প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে বেলাবো উপজেলার ৮ টি ইউনিয়নের ৬০ জন কৃষক- কৃষানীদের মধ্যে ১ কেজি করে পাট বীজ ও ২০ জন কৃষকের মাঝে তিল বীজ, ৫ কেজি Dap,ডিএপি (Diammonium Phosphate) ৫ কেজি mop এমওপি (Muriate of Potash) বিতরণ করা হয়।