মোঃ বাদল মিয়া, বেলাব (নরসিংদী) প্রতিনিধি :
নরসিংদীর বেলাবতে মধ্য রাতে অভিযান মাদক সেবন এবং অনৈতিক কর্মকান্ডের জন্য ০৪ পিস ইয়াবাসহ ৫ জনকে আটক করেছে উপজেলা প্রশাসন।
শুক্রবার (২৪ এপ্রিল ) রাত আনুমানিক ১১টা ৩০ মিনিট থেকে শুরু হয়ে অভিযান চলে রাত প্রায় ২টা ৩০ মিনিট পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়।
যাদেরকে আটক করা হয়েছে তারা হলেন
১। স্মৃতি আক্তার (২৪), পিতা- মো: সাইফুল ইসলাম, সাং: কালিপুর, থানা: ভৈরব, জেলা: কিশোরগঞ্জ।
২। সাথী আক্তার (৩০), পিতা- নবী হোসেন, সাং: কালিকাপ্রসাদ, থানা: ভৈরব, জেলা: কিশোরগঞ্জ।
৩। তাসলিমা আক্তার, পিতা- আবদুল হাই, সাং: ভৈরব উত্তরপাড়া, থানা: ভৈরব, জেলা: কিশোরগঞ্জ।
৪। লিমা আক্তার (২১), পিতা- তাইজুল ইসলাম,সাং: কালিপুর, থানা: ভৈরব, জেলা: কিশোরগঞ্জ।
৫। মোক্তার মিয়া (৩২), পিতা- আঙ্গুর মিয়া, সাং: সাকাইর উত্তরপাড়া, থানা: ভৈরব, জেলা- কিশোরগঞ্জ।
অভিযান চলাকালে ওই এলাকার একটি বসতঘরে মাদকদ্রব্য সেবন এবং অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জনসাধারণের শান্তি বিনষ্টের দায়ে ৫ (পাঁচ) জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফসা নাদিয়া জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
স্থানীয়দের মধ্যে এ অভিযানে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে।