রায়পুরা প্রতিনিধি :
আজ (২৫ এপ্রিল, ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে পান্থশালা এলাকায় মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে মাঝেরচরের একজন মাদকসেবীকে ০৮ মাসের কারাদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদ রানা।
অপরদিকে শ্রীরারমপুর থেকে মাদকসেবীকে ০১ মাসের কারাদন্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) মুনমুন পাল।
রায়পুরা থানা পুলিশ অভিযানে সহায়তা প্রদান করে।
মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে প্রশাসন। অভিযান অব্যাহত থাকবে।