
মোঃ বাদল মিয়াঃ
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এর আলোকে শ্রেষ্ঠ শিক্ষক (কলেজ পর্যায়ে) আড়াইহাজার উপজেলায় ও নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন আলী হোসেন।
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এর আলোকে শ্রেষ্ঠ শিক্ষক (কলেজ পর্যায়ে) আড়াইহাজার উপজেলায় এবং জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কলেজ শিক্ষক নির্বাচিত করেছে।
এতে কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন আলী হোসেন।
আলী হোসেন জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় থেকে (বিএসএফ, এএমএস),উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বিএড),ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে(এমএড) এবং
জাতীয় বিশ্ববিদ্যালয় এলএলবি পাস করেন। জানা যায়, বহু গুনের অধিকারি এই শিক্ষক শিক্ষার্থীদের জন্য খুবই নিবেদিত প্রাণ, শ্রেণিকক্ষের শিক্ষার্থীদের শিক্ষাদানের মধ্যেই তিনি প্রকৃত আনন্দ খুঁজে পান। শিক্ষা ও গবেষনায় নিজেকে নিয়োজিত রেখে তিনি তাঁর ভবিষ্যত জীবন কাটিয়ে দিতে চান। আলী হোসেন নরসিংদী জেলার বেলাব উপজেলার চর উজিলাব ইউনিয়নের দেওয়ানের চর গ্রামে ১৯৮৫ সালে (১২ মে) জন্ম গ্রহণ করেন।আলী হোসেন নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার সরকারি সফর আলী কলেজের সহকারী অধ্যাপক (রাষ্ট্রবিজ্ঞান) এবং ২৯তম বিসিএস ক্যাডার (সাধারণ শিক্ষা)। ২০১১ সালে প্রথম শিক্ষকতা শুরু করেন বান্দরবান সরকারি মহিলা কলেজে। সেখান থেকে এক বছর শিক্ষকতার পর চলে আসেন নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার সরকারি সফর আলী কলেজে। বর্তমানে ঐ কলেজেই ১২ বছর যাবত কর্মরত আছেন তিনি।