• সোমবার, ২৫ মে ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদের ছুটিতে বাড়ি ফেরা হলো না সজিবের নরসিংদীর রায়পুরায় টাইলস ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা বেলাবো উপজেলার চর উজিলাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ শফিকুল ইসলামের সম্মাননা অর্জন বেলাবোতে শিশুকে অপহরণ ও ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার নরসিংদীতে জনপ্রিয় ‘ইত‍্যাদি’র অনুষ্ঠানে শতাধিক মোবাইল চুরি নরসিংদীতে শুরু হয়েছে ‘ভূমিসেবা মেলা-২০২৬ বেলাবোতে নারী ও কন্যা শিশুদের প্রতি যৌন সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ বেলাবোতে পাটনার ফিল্ড স্কুল ও কৃষক সেবা কেন্দ্র উদ্বোধন বেলাবোতে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ অনুষ্ঠিত নরসিংদী জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নরসিংদীর রায়পুরায় টাইলস ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

Reporter Name
Update : রবিবার, ২৪ মে, ২০২৬

 

রায়পুরা প্রতিনিধি:

নরসিংদীর রায়পুরা উপজেলায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানের ভেতরে ঢুকে রফিকুল ইসলাম মুন্সি (৪৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৩ মে) রাত ৯টা থেকে সাড়ে ১০টার মধ্যে উপজেলার মির্জানগর ইউনিয়নের হাটুভাঙ্গা স্টেশন সংলগ্ন ভাই ভাই স্টোরে এ ঘটনা ঘটে।

নিহত রফিকুল ইসলাম মুন্সি স্থানীয় সাহারাজ খলিফার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে টাইলস ও নির্মাণসামগ্রীর ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শনিবার রাতেও ব্যবসা শেষে তিনি দোকানে অবস্থান করছিলেন। সাধারণত রাত সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যেই বাড়ি ফিরতেন। তবে রাত ১০টার পরও বাড়ি না ফেরায় উদ্বিগ্ন হয়ে তার স্ত্রী দোকানে যান।

দোকানে গিয়ে তিনি দেখতে পান, শাটার নামানো থাকলেও তালা দেওয়া ছিল না। পরে ভেতরে প্রবেশ করতেই স্বামীর রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে এবং পুলিশকে খবর দেয়।

ঘটনার পরপরই এলাকায় শোকের ছায়া নেমে আসে।
রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লা*শ উদ্ধার করে। এ সময় ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু করে পুলিশের অপরাধ তদন্ত দল (ক্রাইম টিম)। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানা গেছে।

এ ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয়দের মাঝে গভীর ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category