• সোমবার, ২৫ মে ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদের ছুটিতে বাড়ি ফেরা হলো না সজিবের নরসিংদীর রায়পুরায় টাইলস ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা বেলাবো উপজেলার চর উজিলাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ শফিকুল ইসলামের সম্মাননা অর্জন বেলাবোতে শিশুকে অপহরণ ও ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার নরসিংদীতে জনপ্রিয় ‘ইত‍্যাদি’র অনুষ্ঠানে শতাধিক মোবাইল চুরি নরসিংদীতে শুরু হয়েছে ‘ভূমিসেবা মেলা-২০২৬ বেলাবোতে নারী ও কন্যা শিশুদের প্রতি যৌন সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ বেলাবোতে পাটনার ফিল্ড স্কুল ও কৃষক সেবা কেন্দ্র উদ্বোধন বেলাবোতে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ অনুষ্ঠিত নরসিংদী জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

ঈদের ছুটিতে বাড়ি ফেরা হলো না সজিবের

Reporter Name
Update : রবিবার, ২৪ মে, ২০২৬

 

নরসিংদী প্রতিনিধ:

নরসিংদীর ঘোড়াশালে ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনের ছাদে ভ্রমণের সময় বজ্রপাতে সজিব সরকার (৪৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার (২৪ মে) বিকেলে পলাশ উপজেলার ঘোড়াশাল রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনের ছাদে ভ্রমণ করছিলেন সজিব সরকার। বিকেল সাড়ে ৪টার দিকে ট্রেনটি ঘোড়াশাল রেলওয়ে স্টেশন এলাকায় পৌঁছালে প্রবল বৃষ্টিপাতের মধ্যে হঠাৎ বজ্রপাত হয়। এ সময় ট্রেনের ছয় নম্বর বগির ছাদে অবস্থানরত সজিব সরকারের ওপর বজ্রপাত আঘাত হানে। পরে ট্রেনটি নরসিংদী রেলওয়ে স্টেশনে পৌঁছালে রেলওয়ে ফাঁড়ি পুলিশ ট্রেনের ছাদ থেকে তার মরদেহ উদ্ধার করে।

নিহত সজিব সরকার রায়পুরা উপজেলার পলাশতলী ইউনিয়নের টকিপুরা গ্রামের সামসুল হক সরকারের ছেলে। তিনি ঢাকায় একটি রেস্টুরেন্টে কাজ করতেন। আসন্ন ঈদ উপলক্ষ্যে ছুটিতে বাড়ি ফিরছিলেন বলে জানা গেছে।

নরসিংদী রেলওয়ে ফাঁড়ি পুলিশের পরিদর্শক মো. নাজিম উদ্দিন বলেন, স্টেশন মাস্টার ও জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে দেখি বিপুল সংখ্যক মানুষ জড়ো হয়েছেন। স্থানীয়দের কাছ থেকে জানতে পারি, বজ্রপাতের ঘটনায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে তার বুকের লোম পুড়ে যাওয়ার আলামত পাওয়া গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category