• বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
হামলায় শিকার হয়ে নিভে গেল সেই বাকপ্রতিবন্ধী পরিচ্ছন্নতা কর্মী ববির জীবন বেলাবোতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত রায়পুরার মেথিকান্দা রেলওয়ে স্টেশনে অসহায় পরিচ্ছন্নতা কর্মীর ওপর নৃশংস নির্যাতন, লুটের অভিযোগ দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস ইউনিট স্থাপন করা হবে- স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী বেলাবোতে পাট চাষীদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত মেয়র পদে প্রার্থী হওয়ার ইঙ্গিত, পৌরবাসীর কাছে দোয়া ও সমর্থন চাইলেন হারুন অর রশীদ নারায়ণপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প, রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা অনুষ্ঠিত বেলাবোতে সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময় সভা অনুষ্ঠিত বেলাবোতে পাটনার কংগ্রেস অনুষ্ঠিত ধুকুন্দি উচ্চ বিদ্যালয়ের  এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

হামলায় শিকার হয়ে নিভে গেল সেই বাকপ্রতিবন্ধী পরিচ্ছন্নতা কর্মী ববির জীবন

Reporter Name
Update : বুধবার, ৮ জুলাই, ২০২৬

 

রায়পুরা প্রতিনিধি :

নরসিংদীর রায়পুরা উপজেলার মেথিকান্দা রেলস্টেশনে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত বাকপ্রতিবন্ধী পরিচ্ছন্নতা কর্মী ববি বেগম (৭০) মারা গেছেন।

মঙ্গলবার (৭ জুলাই) দিবাগত রাত ১টা ১৫ মিনিটে উন্নত চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্সে তার মৃত্যু হয়।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা।

জানা যায়, গত ৪ জুলাই গভীর রাতে একদল দুর্বৃত্ত উপজেলার মেথিকান্দা রেলস্টেশনের একটি কক্ষে ঢুকে ববি বেগমের ওপর নির্মম হামলা চালায়। এসময় তাকে মারধর করে তার দীর্ঘদিনের কষ্টার্জিত ও সঞ্চিত ৪০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। পরে স্টেশনের কর্মীরা তাকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

প্রাথমিক চিকিৎসা শেষে তাকে আবার স্টেশনে ফিরিয়ে আনা হয়। এরপর কিছুটা সুস্থ থাকলেও বুধবার রাতে হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। তাকে প্রথমে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে রেফার করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই রাত ১টা ১৫ মিনিটে অ্যাম্বুলেন্সে তার মৃত্যু হয়।

এদিকে ববি বেগমের মৃত্যুর খবরে গভীর রাতে রায়পুরাজুড়ে শোকের ছায়া নেমে আসে। ঘরবাড়ি ও স্বজনহীন এই নারীর মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মহলে শোক প্রকাশ করা হয়। একই সঙ্গে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সর্বস্তরের মানুষ।

স্থানীয় সূত্র জানায়, প্রায় ২৫ বছর ধরে ববি বেগম মেথিকান্দা রেলস্টেশনে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তার কোনো স্বজন ছিল না।

স্টেশনের একটি ছোট কক্ষেই ছিল তার বসবাস। বয়সের ভার ও বাকপ্রতিবন্ধকতা নিয়েও তিনি নিষ্ঠার সঙ্গে স্টেশন পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতেন। সামান্য বেতন ও যাত্রীদের সহযোগিতায় চলত তার জীবন। সেই অসহায় নারীর ওপর নৃশংস হামলা এবং পরবর্তীতে মৃত্যুর ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category