১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি| রাত ২:০৫| গ্রীষ্মকাল|
শিরোনাম:
বেলাবতে পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ নরসিংদীতে অধ্যক্ষের উপর হামলা, থানায় ডায়েরি বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা বেলাবতে আনন্দ মিছিল করেছে নবগঠিত উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা রায়পুরার আলোচিত জুয়েল হত্যা মামলার পলাতক আসামি জীবন মিয়া গ্রেফতার বেলাবোতে মাদকসহ নারী গ্রেফতার: ২২ পিস ইয়াবা ও ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলামের দাফন সম্পন্ন বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন সভাপতি মামুন সাধারণ সম্পাদক মোফাজ্জল বেলাবোতে কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি আওয়াল সম্পাদক সজল

বন্যার্তদের সহায়তায় স্বাধীন বাংলা বক্সিং প্রতিযোগিতা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, সেপ্টেম্বর ১৮, ২০২৪,
  • 96 Time View

 

মোঃ বাদল মিয়াঃ

চার রাউন্ড পরে মাথা ফেটে রক্ত ঝরছিল যুক্তরাজ্যের বক্সার পল পিয়ার্সের। বাংলাদেশের আবদুল মোত্তালিবের চোয়ালও লাল হয়ে উঠেছিল। তারপরও আট রাউন্ডেই গড়িয়েছে পেশাদার বক্সিংয়ের প্রধান ইভেন্ট। সেই লড়াইয়ে জয় হয় পলের। জিতে নেন বিবিসি বেল্ট। শনিবার দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ও সর্বাধুনিক শপিংমল যমুনা ফিউচার পার্কে বন্যার্তদের সহায়তায় বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটির (বিপিবিএস) আয়োজনে অনুষ্ঠিত হয় স্বাধীন বাংলা বক্সিং প্রতিযোগিতা। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যমুনা গ্রুপের পরিচালক ড. মোহাম্মদ আলমগীর আলম। এ সময় বিপিবিএসের চেয়ারম্যান মো. আসাদুজ্জামান ও সুপার হিউম্যান খ্যাত ড. ইউরি বজ মোনি উপস্থিত ছিলেন। ১০টি ইভেন্টের মধ্যে বাকি নয়টিতে তানজিল, শিমুল মিয়া, সাথী আক্তার, নাসিম আহমেদ, সাবিউল ইসলাম, মো. সালমান, জুই লিমা, হাসান শিকদার ও জাওয়াদ হোসেন জিতেছেন।

সমাপনী অনুষ্ঠানে যমুনা গ্রুপের পরিচালক ড. মোহাম্মদ আলমগীর আলম বলেন, ‘যমুনা ফিউচার পার্কের স্বত্বাধিকারী প্রয়াত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম এই নামের সঙ্গে ‘পার্ক’ শব্দটি জুড়ে দিয়েছিলেন। এর কারণ পার্ক মানেই উচ্ছলতা বোঝায়। তাই এখানে এমন আয়োজন হয় নিয়মিত। এ ধরেনের অসাধারণ সৃজনশীল ও চিত্তাকর্ষক ইভেন্টকে আমরা সবসময় স্বাগত জানাই। পেশাদার বক্সিংয়ের এই প্রোগ্রাম এখানে চারবার আয়োজন করা হয়েছে। ভারত, নেপাল ও শ্রীলংকাসহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে তারা জিতে এসেছেন। তাই আমরাও তাদেরকে স্বাগত জানাই।’

আসাদুজ্জামান বলেন, ‘২০১৫ সালে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে মেনিপেকিউ বনাম মেয়োদার একটি খেলা দেখেছিলাম। সেখানে চুক্তি ছিল মেনিপেকিউর ৪১৭ মিলিয়ন ডলার ও মেয়োদার ১৮০ মিলিয়ন ডলার পাবেন। দুনিয়া কাঁপানো সেই লড়াইয়ের বাজি গিয়ে ঠেকে ২৭০০ মিলিয়ন ডলারে। বাংলাদেশি মুদ্রায় যা ২৮ হাজার কোটি টাকা। আমরা কেন পিছিয়ে থাকব।’ তিনি যোগ করেন, ‘দেশের বক্সারদের সহযোগিতা করার জন্য একটি প্ল্যান নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে যেতে চাই। যেমন একটি টুর্নামেন্টে একজন বক্সার ১০ হাজার টাকা আয় করেন। মাসে দুটি ইভেন্টে খেললে ২০ হাজার টাকা। পরিবারের অনেক সহযোগিতা হয়। দেশের মানুষকে সহযোগিতার এমন কিছু প্রকল্প নিয়ে আমি প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলতে চাই।’ বন্যার্তদের জন্য স্বাধীন বাংলা চ্যারিটি বক্সিং নিয়ে বিপিবিএসের চেয়ারম্যানের কথা, ‘এই টুর্নামেন্টে অংশ নিতে আমি অনেক দেশকে বলেছিলাম। কিন্তু তারা অংশ নিতে অস্বীকার করেছে নিরাপত্তা ইস্যুতে। একমাত্র যুক্তরাজ্যের বক্সিং ফেডারেশন আমাদের সহযোগিতা করেছে। যুক্তরাজ্যের পল পিয়ার্স তার ম্যানেজারকে নিয়ে মুফতে খেলতে এসেছে। শুধু বন্যাদুর্গতদের সমর্থনে তিনি এসেছেন। আমরা বাংলাদেশের সেরা বক্সার আবদুল মোত্তালিবকেই পলের বিপক্ষে বাছাই করি।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category