১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি| রাত ২:০৬| গ্রীষ্মকাল|
শিরোনাম:
বেলাবতে পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ নরসিংদীতে অধ্যক্ষের উপর হামলা, থানায় ডায়েরি বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা বেলাবতে আনন্দ মিছিল করেছে নবগঠিত উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা রায়পুরার আলোচিত জুয়েল হত্যা মামলার পলাতক আসামি জীবন মিয়া গ্রেফতার বেলাবোতে মাদকসহ নারী গ্রেফতার: ২২ পিস ইয়াবা ও ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলামের দাফন সম্পন্ন বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন সভাপতি মামুন সাধারণ সম্পাদক মোফাজ্জল বেলাবোতে কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি আওয়াল সম্পাদক সজল

মনোহরদীতে প্রবাসীর অর্থ আত্মসাতকারীর বিচারের দাবিতে মানববন্ধন

Reporter Name
  • Update Time : রবিবার, সেপ্টেম্বর ২২, ২০২৪,
  • 105 Time View

 

মোঃ বাদল মিয়াঃ

নরসিংদীর মনোহরদীতে আবু রায়হান নামে এক প্রবাসীর ১৭ লাখ টাকা আত্মসাতকারী সাথি আক্তারের বিচারের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসি।
বুধবার ( ১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কৃষ্ণপুর বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শতাধিক গ্রামবাসী অংশ নেয়।
মানববন্ধনে বক্তরা বলেন, কৃষপুর গ্রামের নজরুল ইসলামের স্ত্রী সাথি আক্তার এলাকার সাধারণ মানুষদের কাছ থেকে বিভিন্ন সময় প্রতারণা করে অর্থ আত্মসাত করে আসছে। ওই গ্রামের রেখা আক্তারের কাছ থেকে ছেলে প্রবাসী আবু রায়হানের পাঠানো ১৭ লাখ টাকা ব্যবসার কথা বলে নিয়ে তা আর ফেরত দেয়নি অভিযুক্ত সাথি। পরে সেই টাকা চাইতে গেলে বিভিন্ন সময় সাথি আক্তার ভুক্তোভোগী পরিবারকে ভয়ভীতি দেখিয়ে আসছে। পাওনা টাকা ফেরতসহ অভিযুক্তের বিচারের দাবি জানানো হয় মানববন্ধন থেকে।

এ ঘটনা বিষয়ে জানতে একাধিকবার অভিযুক্ত সাথী আক্তার এর মোবাইলে ফোন দিলে সে তার ফোন ধরেনি।

এ বিষয়ে মনোহরদী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জুয়েল হোসেন বলেন অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category