
মোঃ বাদল মিয়া, বেলাব প্রতিনিধি:
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী বেলাব শাখার সম্মেলন ২৫ইং অনুষ্ঠিত হয়েছে। এতে পুনরায় সভাপতি মনোনীত হয়েছেন মুস্তাফিজুর রহমান এবং সাধারন সম্পাদক মনোনীত হয়েছেন শফিকুল ইসলাম ।
শনিবার (১১ জানুয়ারি ) সকালে উপজেলার এ.এন.এম উচ্চ বিদ্যালয়ে উদীচী শিল্পীগোষ্ঠী বেলাব শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়।
উদীচী শিল্পীগোষ্ঠী বেলাব সংসদের সভাপতি মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের সঞ্চালনায়
উক্ত অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন ডিএসকে নির্বাহী পরিচালক কমরেড দিবালোক সিংহ।
অনুষ্ঠানে উপস্হিত ছিলেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি জামসেদ আনোয়ার তপন, বীর মুক্তিযোদ্বা আব্দুল খালেক মাস্টার, তরুন প্রগতিশীল ব্যক্তিত্ব কামরানুর রশিদ তুহীন, উদীচী নরসিংদী জেলার সহ-সাধারন সম্পাদক মীর শাখাওয়াত হোসেন উদীচী শিল্পীগোষ্ঠী নরসিংদী জেলার সহ সভাপতি বীর মুক্তিযোদ্বা জাহানানুল হক বাবুল, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ কামাল হোসেন, বীর মুক্তিযোদ্বা আতাউর রহমান, বিশিষ্ট সমাজ সেবক আলাউদ্দিন, নারী নেত্রী আসপিয়া আক্তার, বিশিষ্ট শিক্ষাবিদ আলাউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আজিম উদ্দিন মস্তু, বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় বিভাগীয় সংগঠক খালেদা ইয়াসমিন কনা, সহকারী শিক্ষক আসমা পারভীন সহ শিক্ষক, সাংবাদিক, ছাত্র /ছাত্রীসহ বিভিন্ন শ্রেণির পেশার মানুষ।
অনুষ্ঠান অভ্যর্থনায় ছিলেন এ.এন.এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুক্তার হোসেন সরকার।